| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ফাইনাল জিতেও সুখে নেই জিম্বাবুয়ে, দিতে হবে ভয়ংকর পরীক্ষা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১৩:০৩:৪৪
ফাইনাল জিতেও সুখে নেই জিম্বাবুয়ে, দিতে হবে ভয়ংকর পরীক্ষা

জিম্বাবুয়ে দল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে কখনই উঠতে পারেনি তাই জিম্বাবুয়ের গ্রুপটা কঠিনই বলা চলে। উইন্ডিজ রয়েছে এই গ্রুপে। আয়ারল্যান্ডও দারুণ ফর্মে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে আইরিশদের বর্তমান পারফরম্যান্স সবারই জানা। ফলে বলাই যায় এই গ্রুপে অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে জিম্বাবুয়েকে।

তবে অন্য দিকে নেদারল্যান্ডস হেরে গিয়ে পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী টি ২০তে কম শক্তিশালী শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরক আমিরাত।

বাছাইয়ের পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স ছিল জিম্বাবুয়ের। জিতেছে ৫ ম্যাচের সবগুলো। ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে স্বাগতিক জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১৩২ রানে অলআউট হয়েছে। জবাবে ১৮.২ ওভারে ৯৫ রানে গুটিয়ে গেছে ডাচরা।

অন্যান্য ম্যাচগুলোয় ব্যাট হাতে আলো ছড়ানো সিকান্দার রাজা এ ম্যাচে দেখান ঘূর্ণি জাদু। ক্যারিয়ার সেরা নৈপুণ্যে ৮ রানে একটি মেডেনে নিয়েছেন ৪ উইকেট। জেতেন ম্যাচসেরার পুরস্কারও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বের ‘এ’ ও ‘বি’ গ্রুপ নিম্নরুপ:

গ্রুপ ‘এ’

সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নামিবিয়া, নেদারল্যান্ডস

গ্রুপ বি

ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল অংশ নেবে সুপার টুয়েলভে। সেখানে আবার দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ১২টি দল। টুর্নামেন্ট ১৬ অক্টোবর শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...