| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশেষ কারণে মেসি, নেইমার, এমবাপেরা এখন ইসরায়েলে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৯ ১১:০৭:৩৫
বিশেষ কারণে মেসি, নেইমার, এমবাপেরা এখন ইসরায়েলে

চলতি মাসের শেষ দিনে ফ্রেঞ্চ সুপার কাপে নান্তেসের মুখোমুখি হবে পিএসজি। খেলাটি অনুষ্ঠিত হবে ইসরায়েলের অন্যতম বাণিজ্যিক শহর তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে। এই এলাকায় গত মৌসুমে ফরাসি কাপ খেলতে ইসরায়েলে গিয়েছিলেন নেইমার, কাইলিয়ান এমবাপ্পে।

ইসরায়েলে খেলার মধ্য দিয়ে পিএসজি কোচ হিসেবে প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করবেন ক্রিস্টোফার গল্টিয়ার। তার আগে অবশ্য পিএসজি কোচ হিসেবে অভিষেক হবে জাপানে। যেখানে তিনটি প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মাঠে নামবে পিএসজি।

প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে রোববার জাপানে পৌঁছেছেন মেসি, নেইমার, এমবাপেরা। বুধবার কাওয়াসাকি ফ্রন্টাল, শনিবার উরাওয়া রেডস এবং শেষ ম্যাচে সোমবার গাম্বা ওসাকার বিপক্ষে খেলবে ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাবটি।

এরপর ফ্রেঞ্চ কাপের ম্যাচটি খেলতে ইসরায়েল উড়ে যাবে পিএসজি। গতবছর লিলের বিপক্ষে এই ম্যাচে ০-১ গোলে হেরে গিয়েছিল তারা। সেই ম্যাচটি খেলতে ইসরায়েল গেলেও মাঠে নামেননি নেইমার জুনিয়র, এমবাপে, সার্জিও রামোসরা।

এবার নন্তের বিপক্ষেও খেলা হবে না এমবাপের। গত মৌসুমে লিগের শেষ ১০ ম্যাচে তিনটি হলুদ কার্ড দেখেছিলেন এ ফ্রেঞ্চ তরুণ। যে কারণে একটি প্রতিযোগিতামূলক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। তাই এমবাপেকে ছাড়াই নন্তের বিপক্ষে ম্যাচের পরিকল্পনা সাজাতে হবে গালতিয়েরকে।

এমবাপে না পারলেও মেসি-নেইমারদের মাঠে নামার সমূহ সম্ভাবনা রয়েছে। সবশেষ ২০১৯ সালে উরুগুয়ের বিপক্ষে ইসরায়েলে খেলেছিলেন মেসি। সেদিন ২-২ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার গোল দুইটি করেন সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...