| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিরাট-রোহিতদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ২২:১৯:১৩
বিরাট-রোহিতদের পেছনে ফেলে নতুন রেকর্ড গড়লেন হার্দিক

এছাড়া চার উইকেটও নিয়েছেন তিনি। সেই ম্যাচে হার্দিকও অনেক রেকর্ড নিজের নামে করে নেন। তিনি ভারতের হয়ে পঞ্চম খেলোয়াড় যিনি ওয়ানডেতে ৫০-এর বেশি রান করেন এবং চার বা তার বেশি উইকেট নেন। হার্দিকের আগে। শ্রীকান্ত, শচীন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিং তা করেছেন।

হার্দিক বাদে, বাকি সবাই এশিয়ার মাটিতে এটা করে দেখিয়েছে। হার্দিকই প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এশিয়ার বাইরে এই রেকর্ড গড়েছেন। সৌরভ এবং যুবরাজ দুবার করে এটা করে দেখান। একই সময়ে, হার্দিক পান্ডিয়া চতুর্থ খেলোয়াড় যিনি ইংল্যান্ডে একদিনের ম্যাচে ৫০-এর বেশি রান করেছেন এবং চার বা তার বেশি উইকেট নিয়েছেন।তার আগে জিম্বাবোয়ের ডানকান ফ্লেচার (১৯৮৩) এবং নিল জনসন (১৯৯৯) এবং বাংলাদেশের সাকিব আল হাসান (২০১৯) এটি করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে হার্দিক পান্ডিয়া দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করেছেন। তার আগে, শ্রীলঙ্কার অরবিন্দ ডি সিলভা সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে 50 বা তার বেশি রান করেছিলেন এবং চার বা তার বেশি উইকেট নিয়েছিলেন।

হার্দিক শুধু ওয়ানডেতেই নয়, টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিকের এক ইনিংসেও এই নজির গড়েছেন। তিনি ২০১৮ সালে নটিংহাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে অপরাজিত ৫২ রান করেন এবং বল হাতে ২৮ রানে পাঁচ উইকেট নেন। এছাড়া একই বছর ইংল্যান্ড সফরে সাউদাম্পটন টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫১ রান করেন এবং ৩৩ রানে চার উইকেট নেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ফর্ম্যাটেই এই রেকর্ড গড়েছেন হার্দিক। পাকিস্তানের মোহাম্মদ হাফিজের পর হার্দিকই একমাত্র দ্বিতীয় ক্রিকেটার যিনি তিনটি ফর্ম্যাটেই এই কীর্তি গড়েছেন।

রবিবারের ম্যাচের কথা বলতে গেলে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ভারত এক পর্যায়ে ৭২ রানে চার উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর পঞ্চম উইকেটে ১৩৩ রানের জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ। হার্দিক পান্ডিয়া ৫৫ বলে ৭১ রান করেন। শেষ অবধি টিকে থেকে, ঋষভ পন্থ ১১৩ বলে ১২৫ রান করে অপরাজিত থাকেন। ভারত ৪৩তম ওভারে ২৬০ রানের লক্ষ্য অর্জন করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...