| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পরবর্তী দুই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার, বাদ পড়লেন কামিন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ১১:৪৩:০৩
পরবর্তী দুই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার, বাদ পড়লেন কামিন্স

আগামী ২৮, ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বরে নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই হবে টাউন্সভিলের রিভারওয়ে স্টেডিয়ামে। পরে ৬, ৮ ও ১১ সেপ্টেম্বরে কেয়ার্ন্সের ক্যাজালস স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।

প্রথম সন্তানের জন্মের জন্য পুরো শ্রীলঙ্কা সফর থেকেই ছুটিতে ছিলেন জাম্পা। এবার ছুটি শেষে ফিরলেন দলে। পাশাপাশি পিঠের ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করা অ্যাশটন অ্যাগারকেও ফেরানো হয়েছে দল। অন্যদিকে সামনে দিনগুলোতে অনেক খেলা থাকায় বিশ্রাম দেওয়া হয়েছে কামিন্সকে।

কামিন্সের জায়গায় পেস বোলিং ডিপার্টমেন্টের নেওয়া হয়েছে শন অ্যাবটকে। পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিসও ফিরেছেন দলে। এদিকে জাম্পার পর এবার পিতৃত্বকালিন ছুটি নিয়ে এ দুই ওয়ানডে সিরিজ খেলবেন না ট্রাভিস হেড। এ সময়ের মধ্যে তার প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...