| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাছাইপর্বের ফাইনালে জিতে বিশ্বকাপে কঠিন গ্রুপে জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ১১:৪১:২৮
বাছাইপর্বের ফাইনালে জিতে বিশ্বকাপে কঠিন গ্রুপে জিম্বাবুয়ে

রোববার (১৭ জুলাই) বুলাওয়ায়োতে নেদার‌ল্যান্ডসকে ৩৭ রানে হারায় জিম্বাবুয়ে। দলটির জয়ের নায়ক সিকান্দার রাজা মাত্র ৮ রান খরচায় একাই তুলে নেন ৪ উইকেট। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

কুইন্স স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই যান দুই অঙ্কে। কিন্তু বড় ইনিংসের দেখা পাননি কেউ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার রেজিস চাকাভা। ১৩২ রানে গুটিয়ে যায় তারা।

সহজ লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। মাত্র চার ব্যাটার দুই অঙ্ক পেরোতে পারেন। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্টেফান মাইবার্গ। ১৮ ওভার ২ বলে ৯৫ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ১৯.৩ ওভারে ১৩২ (চাকাভা ২৭, আরভিন ১০, উইলিয়ামস ২৮, মাধেভেরে ৯, রাজা ১৯, শুম্বা ১, বার্ল ১৫, মুনিয়োঙ্গা ৭, জঙ্গুয়ে ৬, মাসাকাদজা ৪, এনগারাভা ১*; ক্লাসেন ৩.৩-০-২৯-১, প্রিঙ্গল ৪-০-২১-১, ফন বিক ৪-১-১৮-৩, ফন মিকেরেন ৩-০-১৭-১, ডে লেডে ৩-০-১৯-২, শারিজ ২-০-২৬-১)

নেদারল্যান্ডস: ১৮.২ ওভারে ৯৫ (ও’ডাওড ১২, মাইবার্গ ২২, ডে লেডে ১, কুপার ৯, এডওয়ার্ডস ৭, নিডামানুরু ২১, ফন বিল ০, প্রিঙ্গল ৪, ক্লাসেন ০, ফন মিকেরেন ১০, শারিজ ১*; মাধেভেরে ৩-০-১৫-২, মাসাকাদজা ৩-০-২৫-০, এনগারাভা ১.২-০-৮-১, উইলিয়ামস ৪-০-১০-১, রাজা ৪-১-৮-৪, বার্ল ২-০-১৯-০, জঙ্গুয়ে ১-০-৬-১)

ফল: জিম্বাবুয়ে ৩৭ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...