| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

টি-২০র অধিনায়কত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৭ ১৮:০০:৫১
টি-২০র অধিনায়কত্ব নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন বিসিবি

এই পরিস্থিতির মধ্যে গুঞ্জন ছড়ায়, রোববারের বোর্ড সভায় অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন রিয়াদ। তবে আজ ১৭ জুলাই সভার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, এ নিয়ে কোনো আলাপই হয়নি তাদের মধ্যে। তবে দেশে ফিরলে রিয়াদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন পাপন।

তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে হুট করে কিছু পরিবর্তন করে যে খুব একটা পরিবর্তন হবে সেটা মনে হয় না। এখানেও লং টার্মে ভাবতে হবে। অধিনায়কত্বের বিষয়ে আজকে বলা কঠিন। সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। ’

রিয়াদের পারফরম্যান্সে কি বিসিবি সন্তুষ্ট? জবাবে পাপন বলেছেন, ‘বোর্ড সন্তুষ্ট কি না এটা তো কঠিন প্রশ্ন। মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে আমাদের অসন্তুষ্টি ছিল না। রিয়াদের নামটা এত বেশি আসছে কারণ সে রান পাচ্ছে না। সে আসুক, কথা বলি। আমার মনে হয় সে রান পেলে ঠিক হয়ে গেছে। ’

রিয়াদ পারফর্ম করতে পারছেন না বলেই এত প্রশ্ন উঠছে বলে মনে করেন পাপন। তিনি আরও বলেন, ‘সে আসুক। তবে অধিনায়কত্বে পরিবর্তন আনলে যে আহামরি পরিবর্তন আসবে তা কিন্তু না। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...