| ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩

শেষ ওয়ানডের আগে বুমরাহকে হারালো ভারত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৭ ১৬:৫৬:৩১
শেষ ওয়ানডের আগে বুমরাহকে হারালো ভারত

নিজেদের সেরা অস্ত্র বুমরাহর ইনজুরির বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শেষ ওয়ানডেতে বুমরাহর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের সেরা বোলার বুমরাহ। দুই ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। প্রথম ওয়ানডেতে মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

সেই ম্যাচে ভারত জয় পেয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন বুমরাহ। ৪৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।

এই ম্যাচে ইংল্যান্ড জয় পায় ১০০ রানের ব্যবধানে। ভারত নিশ্চিতভাবেই সিরিজ নির্ধারণী ম্যাচে বুমরাহকে মিস করবে। এর আগে ইংলিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

১০ রানে নিয়েছিলেন ২ উইকেট। আর সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে বুমরাহর ঝুলিতে গিয়েছিল ৫ উইকেট। এই ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন ভারতীয় এই পেসার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...