| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘স্লিপ অব টাং’, ওয়ানডে অবসর নিয়ে তামিম নতুন বক্তব্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৭ ১৩:০৭:৫৯
‘স্লিপ অব টাং’, ওয়ানডে অবসর নিয়ে তামিম নতুন বক্তব্য

সদ্য তার অধীনে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে টিম টাইগার।

দ্বিতীয় ম্যাচশেষে তামিম জানিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপই শেষ হতে যাচ্ছে বাংলাদেশের চারজন ক্রিকেটারের। তবে এই উক্তিতে কারো নাম অবশ্য উল্লেখ করেননি তামিম। তবে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর তিনি জানালেন, ২০২৩ বিশ্বকাপেই থামার ইচ্ছে নেই তার।

তামিম বলেছেন, ‘একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। গত প্রেজেন্টেশনে বলেছিলাম- আমাদের ৪ জনের সম্ভবত ইতি ঘটবে ২০২৩ বিশ্বকাপে। এটা আসলে ‘স্লিপ অব টাং’ ছিল। আমি বলতে চেয়েছিলাম এটা আমাদের ৩ জনের শেষ বিশ্বকাপ হতে পারে। বাকিরা কখন শেষ করবে, কতদিন বলবে এটা তো তাদের ওপর। আমারও ইচ্ছা আছে (আরও খেলার)। অনেক সময় বিতর্ক হয়ে যায়, তাই পরিস্কার করলাম। ’

আসন্ন বিশ্বকাপ যে বাংলাদেশ জিততে যাবে সেটি জানিয়ে তামিম বলেছেন, ‘আমাদের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ (জয়), কোনো সন্দেহ নেই। ওই প্রক্রিয়াতেই আমরা আছি। আমি খুব সামনে তাকাতে চাই না। কী হয় না হয়, কে ইনজুরিতে পড়ে, কে না থাকে দলে। ’

‘কোন কম্বিনেশনে আপনি খেলবেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে আপনি এই কম্বিনেশনে এগোতে পারবেন কি না এসব ধারণা অল্প অল্প আসা শুরু হয়েছে। দল পুরো প্রস্তুত আমি এটা বলব না। তবে আমরা ধারণা পাচ্ছি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...