| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

জানা গেল যে কারণে তামিম চাওয়ার পরও দলে সুযোগপায়নি বিজয়-এবাদত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৭ ১১:৪৩:১৬
জানা গেল যে কারণে তামিম চাওয়ার পরও দলে সুযোগপায়নি বিজয়-এবাদত

নিশ্চিত হওয়ার পর তামিম ইকবাল এমন পরিকল্পনার কথাই জানিয়েছিলেন। তবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের কাছে বেশি গুরুত্ব পেয়েছে জয়, তাইতো শেষ ম্যাচেও সুযোগ মেলেনি এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ কিংবা এবাদত হোসেনদের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্পিনে রীতিমতো নাখাল হয়েছে ক্যারিবিয়ানরা। শুরুর দুই ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তাদের পাত্তাই দেয়নি বাংলাদেশ। তাই শেষ ম্যাচে 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের বাজিয়ে দেখার সুযোগ ছিল।

অবশ্য দ্বিতীয় ওয়নডে জেতার পর তামিম জানিয়েছিলেন, শেষ ম্যাচে দলে বড় পরিবর্তন আসবে। প্রয়োজনে তিনি নিজে খেলবেন না, তারপরও 'সাইড বেঞ্চের' খেলোয়াড়দের সুযোগ করে দেবেন বাংলাদেশের অধিনায়ক। এমনকি কোচ রাসেল ডমিঙ্গোও দ্বিতীয় ম্যাচের পর বলেছিলেন, আগামী বিশ্বকাপে তাকিয়ে এসব ম্যাচে কয়েকজন ক্রিকেটার বাজিয়ে দেখতে চান তারা।

তামিম বলেন, 'এটা আমি অবশ্যই করতে চেয়েছিলাম। তবে ম্যানেজমেন্টের সঙ্গে যখন কথা বলেছি, তখন তারা মনে করেছে যে পূর্ণ শক্তির দল নিয়েই নামা উচিত। আমরা সেটাই করেছি।'

বাংলাদেশের অধিনায়ক আরও বএলন, 'একটাই পরিবর্তন করার কথা ছিল, কারণ আমরা জানতাম যে একই উইকেটে খেলব। তখন একজন পেস বোলারকে কমিয়ে তাইজুলকে খেলানোর সিদ্ধান্ত হয়। আমি যে কথাটি বলেছিলাম, তা অবশ্যই আমার ইচ্ছা ছিল। তবে যেটা ম্যানেজমেন্ট বলেছে, তাতেও আমি ‘কনভিন্সড।’ দল যখন ভালো করছে, শেষটাও ভালোভাবে করা উচিত।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...