আউট আউট আউটঃ অবশেষে উইন্ডিজের মাটি কামড়ানো জুটি ভাঙলেন নাসুম, দেখুন সর্বশেষ স্কোর
ওয়ানডে সিরিজে এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নিয়েছে টিম টাইগার। আজকের ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় ও সবমিলিয়ে ১১তমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা।
আজকের এই ইনিংসে অধিনায়কের আস্থার প্রতিদান দিতে দেরি করেননি পুরো সিরিজেই দুর্দান্ত বোলিং করা নাসুম। বাঁহাতি এই স্পিনারকে তুলে মারতে গিয়ে মিডঅনে তামিমের হাতে ক্যাচ তুলে দিয়েছেন কার্টি (৬৬ বলে ৩৩)।
এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর ওয়েস্ট ইন্ডিজ ২২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, ব্রেন্ডন কিং, ক্যাসি কার্টি, শামার ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক, উইকেটরক্ষক), রভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কেমো পল, আলজারি জোসেফ ও গুদাকেশ মোতি।
