| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এবার নিজের ঢল নিজে পিটালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৬ ১৮:২৯:২৯
এবার নিজের ঢল নিজে পিটালেন পাকিস্তানের তারকা ক্রিকেটার

নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন আমির। সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৬ টেস্টে ১১৯ উইকেট, ৬১ ওয়ানডেতে ৮১ উইকেট ও ৫০ টি-টোয়েন্টিতে ৫৯ উইকেট রয়েছে তার নামের পাশে। যা তার প্রতিভা ও সামর্থ্যের তুলনায় বেশ নগণ্যই বটে।

তবু আমিরের বিশ্বাস, পাকিস্তান জাতীয় দলে এখন তার মানের কোনো পেসার নেই। ২০২০ সালে সবশেষ পাকিস্তানের জার্সি গায়ে জড়িয়েছেন আমির। তার অবর্তমানে পাকিস্তানের পেস বিভাগ এগিয়ে নিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, হারিস রউফ, নাসিম শাহরা।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আমির স্পষ্টই জানিয়েছেন, তার মতে পাকিস্তানের বর্তমানের যেকোনো পেসারের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি। সেটি শুধু পরিসংখ্যানে নয়, স্কিল ও সামর্থ্যের কথাই বলেছেন আমির।

তার ভাষ্য, ‘আমার মনে হয় না, অন্য কারও সঙ্গে আমার প্রতিযোগিতা রয়েছে। আমি একমাত্র বোলার ছিলাম যে আইসিসি র‍্যাংকিংয়ে জায়গা পেয়েছে। এমনকি বিশ্বকাপের পর দল থেকে বাদ যাওয়ার পরেও প্রায় দেড় বছর আমি র‍্যাংকিংয়ের ভালো অবস্থানে ছিলাম।’

আমির আরও বলেন, ‘আমার যে স্কিল রয়েছে, এর সঙ্গে অন্য কোনো বোলারের তুলনা চলে না। আমি মনে করি না, এখানে কোনো তুলনা সম্ভব। কারণ সবার আলাদা আলাদা ক্লাস রয়েছে। আর আমার ক্লাসে আমি একাই রয়েছি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...