| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য: সৌদি ক্লাবের বিশাল প্রস্তাবেও রাজি হননি সিআরসেভেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৬ ১৩:৪৬:৪১
অবিশ্বাস্য: সৌদি ক্লাবের বিশাল প্রস্তাবেও রাজি হননি সিআরসেভেন

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেওয়ার জন্য সৌদি আরবের একটি ক্লাব টেম্পাস্তা বিড করেছে। কিন্তু সেই পরামর্শে রাজি হননি বিশ্বের সেরা ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। রোনালদো এখনই ইউরোপ ছাড়তে চান না।

জনপ্রিয় গণমাধ্যম জানিয়েছে, রোনালদোকে পেতে সৌদি ক্লাব তিন কোটি ইউরো দিতে রাজি হয়েছে। এছাড়াও, রোনালদো দুই বছরে বেতন হিসাবে ২৭৫ মিলিয়ন ইউরো পাবেন। সব মিলিয়ে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮৮৯ কোটি টাকা।

বিশাল এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় হতে পারতেন রোনালদো। কিন্তু তার লক্ষ্য মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলে এমন কোনো ক্লাবে যোগ দেয়া।

যদিও সে পথে কোনো অগ্রগতি হয়নি সিআরসেভেনের। এরই মধ্যে রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাঁড়িয়েছে চেলসি। প্যারিস সেইন্ট জার্মেইও জানিয়েছে, তারা রোনালদোকে কিনতে আগ্রহী নয়।

এখন শুধু গুঞ্জন রয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাপারে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগ সরাসরিই বলে দিয়েছেন, বিক্রি করা হবে না রোনালদোকে। নতুন মৌসুমে ইউনাইটেডের পরিকল্পনায় ভালোভাবেই আছেন রোনালদো। কিন্তু তিনি নিজে মন থেকে একেবারেই থাকতে চাইছেন না ওল্ড ট্রাফোর্ডে। ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বড় কোনো ক্লাবে নাম লেখাতে পারেন রোনালদো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...