শেষ ওয়ানডেতেও দলে জায়গা হলো না ডানহাতি এই ব্যাটারের
ইতিমধ্যেই ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তামিম ইকবাল আগেই বলেছিলেন শেষ ম্যাচে বেঞ্চ পরীক্ষা হবে। কোচ ডমিঙ্গোও রাজি। কিন্তু খেলার আগের দিন ডমিঙ্গোর যুক্তি অনুযায়ী বিজয়ের খেলার সম্ভাবনা কম।
ডানহাতি ব্যাটসম্যান বিজয় মূলত কম্বিনেশনের জন্য বাদ পড়তে যাচ্ছেন। দুই ক্যারিবীয় বাঁহাতি স্পিনার গুরকেশ মতি ও আকিল হোসেনের বিপক্ষে খেলতে দলের একজন বাঁহাতি ব্যাটসম্যান দরকার। যে কারণে বিজয় অবহেলিত হচ্ছে।
ডমিঙ্গো বলেন, 'ব্যাপারটিতে একটু কৌশলের আশ্রয় নিতে হচ্ছে (বাইরে থাকাদের সুযোগ দেওয়া)। বিজয়কে খেলাতে পারলে ভালো লাগবে আমার। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটসম্যান বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটসম্যান প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না।'
'সে-ই দলে একমাত্র ব্যাটসম্যান, যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। সেখানে নাড়াচাড়া করার সম্ভাবনা তাই কমই।'
প্রথম দুই ওয়ানডেতেও খেলা হয়নি বিজয়ের। সেই দুই ম্যাচে খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে যথাক্রমে ৩৭ ও ২০ রান এসেছিল তার ব্যাটে। শেষ ম্যাচেও দেখা যেতে পারে শান্তকে।
বিজয়কে একাদশে না খেলিয়ে শান্তকে খেলানোর কারণ হিসেবে অধিনায়ক তামিম প্রথম ওয়ানডে শেষে বলেছিলেন প্রক্রিয়া অনুসরণের কথা। এবার একই যুক্তি কোচের কণ্ঠেও।
ডমিঙ্গো বলেন, 'ঢাকা লিগে বিজয় অসাধারণ খেলেছে এবং দলে ফিরে এসেছে। তবে কোচ হিসেবে আমি ন্যায্য কাজ করতে চাই। যে ক্রিকেটার স্কোয়াডে আগে থেকে ছিল, তারই আগে একাদশে সুযোগ পাওয়া উচিত। বাইরে থেকে যে স্কোয়াডে আসবে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
