| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই থমকে গেলেন ইমরানুর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৬ ১০:০৭:৩৬
হঠাৎ করেই থমকে গেলেন ইমরানুর

যুক্তরাষ্ট্রের ওরিগন থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু জাগো নিউজকে জানিয়েছেন, 'সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ওয়ার্মআপের সময় ইমরানুর হালকা টান পান কুঁচকিতে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ইমরানুরকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। কারণ, দৌড় দিলে আরো বেশি চোট পাওয়ার আশংকা ছিল। সামনে আমাদের দুটি আন্তর্জাতিক গেমস। কমনওয়েলথ ও ইসলামী সলিডিারিটি গেমসে যাতে ভালোভাবে অংশ নিতে পারেন সে কারণেই তার দৌড় না দেওয়ার সিদ্ধান্ত।'

এর আগে ইমরানুর প্রথম রাউন্ডের ২ নম্বর হিটে অংশ নিয়ে কোয়ালিফাই করেছিলেন পরের রাউন্ডের জন্য। তিনি ১০০ মিটার স্প্রিন্টে দৌড় শেষ করেছিলেন ১০.৪৭ সেকেন্ডে। নিজের হিটে তৃতীয় এবং সব মিলিয়ে চতুর্থ হয়ে ইমরানুর কোয়ালিফাই করেছিলেন।

১০.৪৭ সেকেন্ড সময় নিয়ে ইমরানুর জাতীয় রেকর্ড গড়েছেন। গত জানুয়ারিতে জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙ্গে দেশের দ্রুততম মানব হয়েছিলেন। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি সে রেকর্ডও ভেঙে দিয়েছেন।

ইমরানুরের বিদায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপও শেষ হয়ে গেলো। কারণ, বিশ্বের সবচেয়ে বড় এই অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিযোগি ছিলেন ইমরানুর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...