| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কা সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তানের অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ২২:০২:৫৪
শ্রীলঙ্কা সিরিজের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত পাকিস্তানের অধিনায়ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দশ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। সিরিজে ১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল দিমুথ করুণারত্নের দল। সেই খেলায় লঙ্কান স্পিনারদের চাপে অসি ব্যাটরা উইকেটে দাঁড়াতে পারেনি।

শেষ পর্যন্ত ইনিংস এবং ৩৯ রানের ব্যবধানে দ্বিতীয় টেস্টে জয় পায় লঙ্কানরা। আর তাতে পিছিয়ে থেকেও সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের এমন পারফরম্যান্স কিছুটা হলেও ভাবাচ্ছে বাবরকে। তাইতো আগে থেকেই এই সিরিজের জন্য নিজেদের প্রস্তুত রেখেছেন বাবর-মোহাম্মদ রিজওয়ানরা।

বাবর বলেন, 'আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে এবং আমরা টেস্ট সিরিজের জন্য প্রস্তুত। ওয়ার্ম আপ ম্যাচটি আমাদেরকে শ্রীলঙ্কার কন্ডিশনে অভ্যস্ত হতে সাহায্য করেছে।'

শ্রীলঙ্কার বিমান ধরার আগেই পাকিস্তানে ক্যাম্প করেছিল বাবরের দল। রাওয়ালপিন্ডি এবং লাহোরে দুই দফায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান দল। যা এই টেস্ট সিরিজে মাঠে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে ধারণা পাকিস্তান অধিনায়কের।

বাবর বলেন, 'রাওয়ালপিন্ডি এবং লাহোরে আমাদের ক্যাম্পগুলো এই সিরিজের জন্য প্রস্তুত হতে ভূমিকা রেখেছিল। আমরা কঠোর পরিশ্রম করছি এবং চেষ্টা করছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...