| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

গাপটিল ও নিকোলসের দুর্দান্ত পারফরম্যান্সে কিউইদের রানপাহাড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ২০:১৪:২৪
গাপটিল ও নিকোলসের দুর্দান্ত পারফরম্যান্সে কিউইদের রানপাহাড়

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই দর্শক ছিল প্রাণঘাতী। ফিন অ্যালেন ও মার্টিন গাপটিল উদ্বোধনী জুটিতে ৫৬ বলে ৭৮ রান করেন।

অ্যালেনকে (২৮ বলে ৩৩) ফিরিয়ে এই জুটিটি ভাঙেন জস লিটল। এরপর উইল ইয়ংকে (৩) রানআউট করে লড়াইয়ে ফেরে আইরিশরা। কিন্তু গাপটিল স্বাগতিকদের আবার কোণঠাসা করে দেন। দুর্দান্ত খেলে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম ওয়ানডে সেঞ্চুরি।

তৃতীয় উইকেটে অধিনায়ক টম ল্যাথামের (২৬ বলে ৩০) সঙ্গে ৬০ আর চতুর্থ উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৯৬ রানের জুটিতে নিউজিল্যান্ডকে ভালো অবস্থানে পৌঁছে দেন অভিজ্ঞ এই ওপেনার।

১২৬ বলে ১৫ বাউন্ডারি আর ২ ছক্কায় ১১৫ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত গ্যারেথ ডেলানির এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন গাপটিল। হেনরি নিকোলসেরও সুযোগ ছিল সেঞ্চুরি তুলে নেওয়ার।

তবে মারমুখী খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন তিনি। ৫৪ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৭৯ রান করে উইল ইয়ংয়ের বলে বোল্ড হন নিকোলস। এরপর দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার কাজটি করেছেন গ্লেন ফিলিপস।

ডানহাতি এই ব্যাটার ইনিংসের ১৪ বল বাকি থাকতে আউট হন ৩০ বলে ৪৭ রানের ক্যামিও খেলে। শেষদিকে মাইকেল ব্রেসওয়েলের ১৬ বলে ২১ আর মিচেল স্যান্টনারের ১০ বলে অপরাজিত ১৪ রানে ৩৬০ তুলেছে কিউইরা। আইরিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল জস লিটল ২ উইকেট নিলেও ১০ ওভারে খরচ করেছেন ৮৪ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...