| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ নিয়ে নতুন এক বিপদে শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ১১:২৪:৩৬
এশিয়া কাপ নিয়ে নতুন এক বিপদে শ্রীলঙ্কা

আগামী আগস্ট মাসের শেষ দিকে মাঠে গড়ানোর কথা রয়েছে ২০২২ সালের এশিয়া কাপ। এবারের আসরের স্বাগতিক দেশ শ্রীলঙ্কা। কিন্তু বর্তমান সংকটের কারণে তাদের স্বাগতিক হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। শুক্রবার ছয় দলের এ এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত জানাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সিদ্ধান্ত যাই হোক, শ্রীলঙ্কা ক্রিকেটের সচিব মোহন ডি সিলভা পরিস্কারভাবেই জানালেন এশিয়া কাপ আয়োজন করতে তাদের কোনো সমস্যা হবে না। তার মতে, দেশে চলমান গণ আন্দোলনের বাইরেই রয়েছে ক্রিকেট। যার প্রমাণ জুন-জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি আয়োজন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের পর শনিবার থেকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এরই মধ্যে শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে পাকিস্তান। তাই এশিয়া কাপের ব্যাপারে আত্মবিশ্বাসী লঙ্কানরা।

ইএসপিএন ক্রিকইনফোকে মোহন ডি সিলভা বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কায় এবারের এশিয়া কাপ আয়োজনের ব‍্যাপারে খুব আত্মবিশ্বাসী। আমরা মাত্রই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেললাম, যেখানে গলে দুটি টেস্ট ছিল। দেশে এখন পাকিস্তান আছে।’

উল্লেখ্য, ২০২২ সালের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। আগামী ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে মূল পর্ব। এর আগে ২০ থেকে ২৬ আগস্ট হওয়ার কথা বাছাইপর্ব। পাঁচ টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, আফগানিস্তান, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে বাছাই পেরিয়ে যোগ দেবে একটি দেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...