| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির ব্যর্থতা নিয়ে আবার অদ্ভুত প্রশ্ন করলেন বাটলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৫ ১০:৫৫:৩৩
কোহলির ব্যর্থতা নিয়ে আবার অদ্ভুত প্রশ্ন করলেন বাটলার

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিলেন কোহলি। অন ড্রাইভ, ফ্লিক ও কভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে সেরা ছন্দের বার্তাই দিচ্ছিলেন তিনি। হঠাৎই অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মাত্র ১৬ রান করে।

ম্যাচটিও জিততে পারেনি ভারত। ইংল্যান্ডের করা ২৪৬ রানের জবাবে ভারত গুটিয়ে গেছে মাত্র ১৪৬ রানে। ম্যাচ শেষে আরও একবার কোহলির ফর্ম নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে। যেখানে কোহলির পক্ষেই কথা বলেন রোহিত।

তবে ভারতের অধিনায়ক বুঝতে পারছেন না কোহলিকে নিয়ে এতো কথা কেনো হচ্ছে? তার ভাষ্য, ‘এই আলোচনা হচ্ছে কেনো? আমি বুঝতেই পারছি না।’ একই মন্তব্য ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারেরও, ‘(এই আলোচনায়) বিস্মিত। রেকর্ডই তার পক্ষে কথা বলে। এ বিষয়ে প্রশ্নই উঠবে কেন?’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোহলির পক্ষে ব্যাট ধরে রোহিত আরও বলেছেন, ‘কোহলি এতো ম্যাচ খেলেছে, এতো বছর ধরে খেলছে। সে অসাধারণ ব্যাটার। তাকে নিয়ে দ্বিতীয়বার ভাবার কারণ নেই। আমি আগেও বলেছি, উত্থান-পতন থাকবেই। এটিই ক্রিকেটারের জীবন। এক-দুইটি ভালো ইনিংস খেললেই সে ঘুরে দাঁড়াবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...