| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডকে ইতিহাসের সেরা লজ্জা দিয়ে এখন ‘হিরো’ বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৩ ১৩:০০:৫১
ইংল্যান্ডকে ইতিহাসের সেরা লজ্জা দিয়ে এখন ‘হিরো’ বুমরাহ

৭.২ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ১৯ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন তিনি। তার শিকার জেসন রয়, জনি বেয়ারেস্টো, জো রুট, লিয়াম লিভিংস্টোন, ডেভিড উইলি ও ব্রেইডন ক্রার্স। চার জনকেই বোল্ড করেন তিনি। বাকি দু’জন তার বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দেন।

শুধু বুমরাহ নন, মোহাম্মদ শামিও এ দিন ছিলেন দুরন্ত ছন্দে। ৭ ওভার বল করে ৩১ রান খরচায় তিন উইকেট নেন তিনি। অন্য উইকেটটি নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩০ রান এসেছে জস বাটলারের ব্যাট থেকে। এছাড়া ডেভিড উইলি ২১, ব্রেইডন ক্রার্স ১৫ ও মঈন আলি ১৪ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। এক কথায় এ দিন পুরো ইংলিশ ব্যাটিং লাইনআপই ফ্লপ করে।

রান তাড়া করতে নেমে মাত্র ১৮.৪ ওভারে কোন উইকেট না হারিয়ে সহজেই জয় তুলে নেয় ভারত। বেশ কিছুদিন পর ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন দলের দুই তারকা ব্যাটসমান রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক রোহিত। অন্যপ্রান্ত আগলে রেখে ৫৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শিখর। দুজনের ব্যাটিং কারিকুটিতে ১৮৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। একই সঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

এ দিন, পাঁচ উইকেট নেওয়ার কারণে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ। খেলা শেষ হওয়ার পর তিনি বলেন, “কোন সন্দেহ নেই বল করার জন্য এই পিচ দুর্দান্ত ছিল। শামি প্রথম ওভার করার পরই বুঝে যাই এই পিচে সুইং রয়েছে। আর এমন পিচে বল করে সত্যিই খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় পিচ খুবই পাটা। তখন আমাদের অন্যভাবে বল করতে হয়। তবে এই পিচে যথেচ্ছ সুইং করানো গিয়েছে। শামি এই ম্যাচে তিনটি উইকেট পাওয়ায় আমি খুব খুশি। ও বল হাতে খুবই সফল। পিচে সুইং থাকার কারণে উইকেটের পিছনে থাকা ঋষভ পন্থও প্রচুর খেটেছে। আলাদা করে ওর প্রশংসাও করতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...