| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলিকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করলো বিসিসিআই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৩ ১২:৪৬:৪০
কোহলিকে বাদ দেয়ার কারণ ব্যাখ্যা করলো বিসিসিআই

ভারতের প্রথম একাদশ ঘোষণা হতেই বেশ কিছু আলাদা আলাদা কারণ অনুমান করা হয় সেই সঙ্গে নানা ধরণের দাবিও করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু বিরাটের দলে না থাকা নিয়ে কোনো গুজব ছড়ানোর আগেই বিসিসিআই স্বয়ং একটি টুইট করে বিরাট আর অর্শদীপের স্বাস্থ্য নিয়ে একটি নতুন আপডেট দেয়।

ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে ভুল ধারণা দেখে বিসিসিআই নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি টুইট করে। সেই টুইটে জানানো হয়,

“বিরাট কোহলি আর অর্শদীপ সিংকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য নির্বাচিত করা হয়নি। বিরাটের গ্রোইনের সমস্যা রয়েছে এবং অর্শদীপের পেটে টান ধরেছে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তাদের দেখভাল করছে”।

আশা করা যেতে পারে বিসিসিআইয়ের তরফে দেওয়া এই আপডেটের পর মানুষের মনে থাকা প্রশ্ন আর জটিলতা দূর হয়েছে। কিন্তু এই সময় প্রাক্তন ভারত অধিনায়ক যে ধরণের ফর্মে রয়েছে তার ফলে সকলের মনে চিন্তা থাকা স্বাভাবিক। এটাই কারণ যে প্রথম একাদশ থেকে বিরাটের বাদ পড়ায় লোকের মনে হয়েছিল বিরাটের খারাপ ফর্মই এর জন্য দায়ী।

টস জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা টস সঞ্চালনকারীর সঙ্গে কথাবার্তা চলাকালীন বলেছিলেন,

“আমরা প্রথমে বল করতে চলেছি। পিচে ঘাস রয়েছে আর সেই সঙ্গে মেঘও করে রয়েছে। সূর্য দেরীতে উঠবে। আমরা নিজেদের সামনে লক্ষ্য দেখতে চাই। শামি আর বুমরাহ বলকে সুইং করাতে পারেন। শুরুতে উইকেট নেওয়া জরুরী, যাতে স্কোরে লাগাম পরানো যেতে পারে। আমরা বিদেশে খেলার গুরুত্ব জানি”।

তিনি আরও বলেন,

“আমরা ভারতের বাইরে ভাল ফল করতে চাই। আজ কিছু আলাদা নেই। আমাদের কাছে ৫জন ব্যাটসম্যান, দুজন অলরাউন্ডার রয়েছে। কোহলি এই ম্যাচ খেলছেন না। তিন নম্বরে শ্রেয়স আইয়ার ব্যাট করবেন”।

প্রথম ওয়ানডেতে এমন ছিল ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চহেল, প্রসিদ্ধ কৃষ্ণা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...