| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহিন সাহা আফ্রিদিকে দল থেকে বাদ দিয়ে দলে নিলেন ভারতীয় এক পেসারকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১২ ২০:২০:২৮
শাহিন সাহা আফ্রিদিকে দল থেকে বাদ দিয়ে দলে নিলেন ভারতীয় এক পেসারকে

অবশ্য এই কান্দের জন্য কাউন্টি ক্লাবটি কোনো দায় নেই। আফ্রিদির ফর্মও এখানে বিবেচ্য ছিল না। আসেলে পরিবারকে সময় দিতে ও জাতীয় দলের লঙ্কান সফরের জন্য প্রস্তুতি নিতে মাঝপথেই মিডলসেক্স ছেড়ে দেশে ফিরে যান শাহিন আফ্রিদি। তাই তার বদলি হিসেবে দলটিতে ঠাঁই পেয়েছেন ভারত দলের অন্যতম তারকা উমেশ যাদব।

কাউন্টির চলতি মৌসুমে বাকি সময়টা মিডলসেক্সের জার্সিতে খেলবেন ৩৪ বছর বয়সি এ ভারতীয় তারকা পেসার।

গত সোমবার থেকে শুরু হওয়া উরস্টারশায়ারের বিপক্ষে ইতেমধ্যে মাঠে নেমেছেন উমেশ। এ ডানহাতি পেসারের সামনে অফুরন্ত সময়। কারণ ভারতেরওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের দলে তাকে নেওয়া হয় না। তাই সামনের কয়েক মাস চুটিয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন উমেশ।

শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ-ই না; মিডলসেক্সের হয়ে রয়্যাল লন্ডন কাপেও খেলবেন উমেশ যাদব।

উমেশকে দলে ভেড়ানোর বিষয়ে মিডলসেক্স হেড অব পারফরম্যান্স অ্যালান কোলম্যান বলেছেন, ‘সে একজন পরীক্ষিত বিশ্বমানের বোলার। শুধু কাউন্টি চ্যাম্পিয়নশিপ নয়, আসন্ন রয়্যাল লন্ডন কাপেও সে দারুণ এক রত্ন হতে পারে। তরুণদের নিয়েও ভালো কাজ করতে পারবে উমেশ।’

ভারতের টেস্ট দলের নিয়মিত মুখ উমেশ। সবমিলিয়ে ৫২ টেস্টে ৩০ গড়ে উমেশের শিকার ১৫৮ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...