| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আবারও কঠোর নিষেধাজ্ঞা জারি কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৮ ১১:৪৫:৩৯
আবারও কঠোর নিষেধাজ্ঞা জারি কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে কঠোর নিয়মকানুন থাকবে- তা আগেই বোঝা গেছে। এদিকে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যে অবৈধ যৌন সম্পর্কে কঠোর নিষেধাজ্ঞা থাকবে। লঙ্ঘন জেল হতে পারে।

এবার এলো অ্যালকোহল নিষেধাজ্ঞার খবর। যদিও এটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে রয়টার্সকে এক সূত্র বলেছেন, ‘এখনও চূড়ান্ত করা বাকি। তবে বর্তমান পরিস্থিতি হলো, খেলা শুরুর আগে ও শেষে স্টেডিয়ামের বাইরে হয়তো বিয়ার বিক্রি করা হবে। তবে ভেতরে কাউকে অ্যালকোহল দেওয়া হবে না।’

বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সাজানো একটি নথির ভিত্তিতে এ খবর জানানোর দাবি করেছে রয়টার্স। যেখানে প্রায় ১২ লাখ বিদেশি দর্শক সামাল দেওয়ার পরিকল্পনা সাজানো রয়েছে। এই দর্শকদের অনেকেই ম্যাচের সময় মাঠেই সীমাহীন বিয়ার পানে অভ্যস্ত।

অবশ্য ফুটবলের সঙ্গে অ্যালকোহলের সম্পর্ক বেশ নিবিড়। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও নিষিদ্ধ করা হয়েছিল অ্যালকোহল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার চাপে সেই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বাধ্য হয় আয়োজকরা।

এমনিতে কাতারে পাবলিক প্লেসে খোলামেলা অ্যালকোহল পান করা বেআইনি। তবে বিশ্বকাপে দর্শকদের কথা মাথায় রেখে কাতারের রাজধানী দোহার আল বিদ্দা পার্কের মূল ফিফা ফ্যান জোনের নির্দিষ্ট কিছু অংশে নির্দিষ্ট সময়ে বিয়ার বেচাকেনার ব্যবস্থা রাখা হবে।

বিশ্বকাপের স্টেডিয়াম ও মূল ফ্যান জোন থেকে কয়েক কিলোমিটার দূরে দোহা গলফ ক্লাবের একটি অব্যবহৃত কোণে ১৫ হাজার থেকে ২০ হাজার দর্শকের জন্য অ্যালকোহল পাওয়া যাবে। আগের আসরগুলোর মতো খোলামেলা অ্যালকোহল বেচাকেনা করা হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...