| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

কঠিন লড়াইয়ের পর শেষ হল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৮ ১১:০৪:৫১
কঠিন লড়াইয়ের পর শেষ হল ভারত-ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল

গতকাল সাউদাম্পটন রোজ থেকে দীপক হুদা এবং সূর্যকুমার যাদব ফিফটি হার্দিকের সাথে কঠিন আঘাত হানে যখন ভারত ১৯৮ রানের বিশাল স্ট্যান্ডে দাঁড়ায়। জবাবে হার্দিকের বোলিং তোপে ১৪৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। টিম ইন্ডিয়াকে ধন্যবাদ যারা ৫০ রানের জয় নিয়ে পিচ ছেড়েছে।

ইংল্যান্ডের ইনিংসে প্রথম ধাক্কা দেন ভারতীয় বোলার ভুবনেশ্বর কুমার ও হার্দিক পান্ডিয়া। দুজনের শুরুতেই মাত্র ৩৩ রানে ৪ উইকেট হারায় ইংলিশরা। জস বাটলার গোল্ডেন ডাকে আউট হন। জেসন রয় ৪, ডেভিড মালান ২১ ও লিয়াম লিভিংস্টোন শূন্য রানে ফেরেন।

প্রথম চার ব্যাটারের তিনজনকেই ফেরান হার্দিক। এরপর হ্যারি ব্রুক ও মইন আলি প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে গড়েন ৬১ রানের জুটি। কিন্তু কখনও জেতার মতো সম্ভাবনা তৈরি করতে পারেননি তারা। মইন ২০ বলে ৩৬ ও ব্রুক খেলেন ২৩ বলে ২৮ রানের ইনিংস।

পরে ক্রিস জর্ডান ১৭ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে দলকে দেড়শর কাছাকাছি নিয়ে যান। যা স্রেফ পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন হার্দিক। এছাড়া আর্শদীপ ও ইয়ুজভেন্দ্র চাহালের শিকার দুইটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে দুই উইকেট হারালেও ৬৬ রান তুলে নেয় ভারত। ইশান কিশান ৮ ও রোহিত শর্মা আউট হন ২৪ রান করে। পরে দীপক হুদা ১৭ বলে ৩৩ ও সুর্যকুমার খেলেন ১৯ বলে ৩৯ রানের ইনিংস।

দলকে বড় সংগ্রহের পথে তুলে দিয়ে হার্দিক আউট হন ৩৩ বলে ৫১ রানের ইনিংস খেলে। শেষ তিন ওভারে প্রত্যাশামাফিক ব্যাটিং করতে পারেনি ভারত। সেই তিন ওভারে আসে মাত্র ২০ রান। যে কারণে ১৯৮ রানে তাদের ইনিংস। অবশ্য এটিও জয়ের জন্য ঢের বেশি ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...