| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে সকল বাঁধা পেরিয়ে মধ্যরাতে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৮ ১০:৩৩:৩২
অবশেষে সকল বাঁধা পেরিয়ে মধ্যরাতে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টিম টাইগার প্রথম ব্যাট করে আফিফ হোসেনের পঞ্চাশ বছরে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৩ রানের লক্ষ্য ছুড়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল উইন্ডিজ। ইনিংসের প্রথম রাউন্ডে আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর চতুর্থ ওভারে মেহেদি হাসান এবং ৭ম ওভারে সাকিব আল হাসানের উইকেট তুলে নিয়ে ক্যারিবীয়রা ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে।

বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ব্রেন্ডন কিং। তবে তার আগে ওয়াইড দিয়ে শুরু করেন নাসুম। ওই ওভারের শেষ বলে ব্রেন্ডন কিং মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। কিং ফেরেন ৫ বলে ৭ রান করে।

দুই ওভারের বিরতির পর মেহেদি হাসানের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শামারাহ ব্রুকস সুইপ শট খেললে বল এনামুল হক বিজয়ের তালুবন্দি হয়। এতেই ১২ বলে ১২ রান করে ফেরেন ব্রুকস। উইন্ডিজ ২২ রানে হারায় ২য় উইকেট।

এরপর ৭ম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। আর এসেই প্রথম বলে ওডিন স্মিথকে তুলে নেন সাকিব। ৪ বলে ২ রান করে স্মিথ যখন ফিরছেন উইন্ডিজের সংগ্রহ তখন মাত্র ৪৩ রান।

তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যারিবীয়দের। কাইল মায়ার্স এবং নিকোলাস পুরানের ৫১ বলে ৮৫ রানের জুটিতে ভর করে ক্যারিবীয়রা জয়ের বন্দরে নোঙর করে সহজেই। মায়ার্স ১৫তম ওভারে ৩৮ বলে ৫৫ রান করে যখন ফিরছেন তখন উইন্ডিজের জন্য প্রয়োজন আর মাত্র ৩৬ রান। এরপর রভমান পাওয়েল ৯ বলে ৫ রান করে ফিরলেও বাকি কাজটা সারেন কায়রিবীয় অধিনায়ক।

নিকোলাস পুরান ৩৯ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেললে ১০ বলে হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ক্যারিবীয়রা। আর এতেই ২-০'ত টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া একটি করে উইকেট ওঠে মেহেদি হাসান, সাকিব আল হাসান এবং আফিফ হোসের ঝুলিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...