| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অনান্য দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি বললেন লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৮ ১০:১০:০৬
অনান্য দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি বললেন লিটন

বৃহস্পতিবার রাতে গায়ানায় দশ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে ক্যারিবিয়ানরা। নিকোলাস পুরান (৩৯ বলে ৭৪) এবং কাইল মায়ার্স (৩৬ বলে ৫৫) দলকে জয়ী করেন। দুজনের সংগ্রহ ৮৫ রান।

ম্যাচের প্রথম ইনিংসে লিটন দাস ৪১ বলে ৪৯ এবং আফিফ হোসেন ধ্রুব ৩৮ বলে ৫০ রান করেন। অন্য কেউ তা করতে পারেনি। তাই বড় সংগ্রহ নিয়ে আশা জাগিয়েও ১৬৩ রানে থামে বাংলাদেশ। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ২০ বল খেলে ২২ রান করেন।

তাই তো ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ব্যাটিং ব্যর্থতার কথাই বলেন লিটন। তার ভাষ্য, ‘আমরা খুব একটা ভালো ব্যাটিং করিনি। প্রথম ম্যাচেও না, দ্বিতীয় ম্যাচেও না। যে কন্ডিশনে আমরা খেলেছিলাম, ব্যাটিং সহায়কই ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা যদি ওপেনিং থেকে দায়িত্বটা পালন করতে পারতাম, তাহলে পরের ব্যাটাররা মন খুলে খেলতে পারতো। আমার মনে হয়, আমাদের দুই-তিনটি ইনিংসের ব্যর্থতার কারণেই জিনিসটা ওভাবে গুছিয়ে নেওয়া যায়নি। আমার কাছে (ব্যর্থতার কারণ) এ জিনিসটিই মনে হয়েছে।’

এসময় একটি অমোঘ সত্য অকপটে স্বীকার করে যান দলের তারকা ব্যাটার। ওয়ানডেতে যেমন-তেমন, টেস্ট ও টি-টোয়েন্টিতে যে বাংলাদেশ এখনও পায়ের নিচে মাটি খুঁজে পায়নি, সেটি বলে গেছেন লিটন দাস। তবে এক্ষেত্রে পাওয়ার হিটিংয়ে দুর্বলতাকে বড় কারণ মনে করেন লিটন।

এ ডানহাতি ওপেনার বলেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট ভালো দলগুলো থেকে আমরা অনেক পিছিয়ে। আমাদের অনেক জায়গায় কাজ করার আছে। বিশেষ করে আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। অনেকে বলে টি-টোয়েন্টি স্কিলের খেলা, টেকনিক-ট্যাকটিকের খেলা। তবে আমার মনে হয়, অনেক সময় পাওয়ার হিটিংটাও দরকার পড়ে। এই জিনিসটায় আমরা অনেকখানি পিছিয়ে।’

লিটনের শেষ কথা, ‘বিশ্বকাপে আমরা যেখানে (অস্ট্রেলিয়া) খেলবো, মাঠ অনেক বড় থাকবে। এ জিনিসটা আমাদের ভোগাবে। তো আমরা যত তাড়াতাড়ি পারবো, যত ম্যাচ খেলবো, অনুশীলন করে নিজেদের উন্নতি করতে পারি, তাহলে ভালো আত্মবিশ্বাস নিয়ে যেতে পারবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...