| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবারের জিম্বাবুয়ের সফরে যাচ্ছেন না সাকিব, নিশ্চিত করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১৭:৩০:১৯
এবারের জিম্বাবুয়ের সফরে যাচ্ছেন না সাকিব, নিশ্চিত করলো বিসিবি

এবার বিসিবি ঘোষণা করেছে, সাকিবকে ছাড়াই জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশি দল। তবে এই সফরে দলের সঙ্গে থাকবেন অন্য সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা।

বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন তারা। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়।

জালাল ইউনুস বলেন, ‘সাকিব থাকছে না, এটা আমাদের আগেই বলে দিয়েছে। এ জন্যই আজকে আমরা নির্বাচকদের সাথে বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছে। যেখানে দেখা যাচ্ছে এই দলটা আছে এখন সবাই অ্যাভেইলেবল।’

বাকি সিনিয়র ক্রিকেটারদের খেলার নিশ্চয়তা দিয়ে বিসিবির এই কর্মকর্তা বলেছেন, ‘সিনিয়র বেশিরভাগ খেলোয়াড় কিন্তু খেলবে। তারা সবাই খেলতে চায়। সিনিয়র বলতে আসলে বেশিরভাগই তো সিনিয়র, যারা জাতীয় দলে খেলে কয়েকজন ছাড়াতো বাকিরা অভিজ্ঞ সিনিয়র। তারা অ্যাভেইলেবল আছে সেটাই জানিয়েছে আমাদেরকে।’

বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় কাটাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই সফর শেষে এক সপ্তাহও সময় পাবে না বাংলাদেশ দল। এর মধ্যেই উড়াল দিতে হবে জিম্বাবুয়ে সফরে।

আগামী ২৬ জুলাই ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন বাংলাদেশের ক্রিকেটাররা। এরপর ২২ জুলাই তাদের জিম্বাবুয়ে পাড়ি দেয়ার কথা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...