ক্রমশই শীর্ষে উঠছেন, এবার টেস্টেও শীর্ষে উঠতে চান এই পাকিস্তান অধিনায়ক
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ১৭:৩৮:১৯
টেস্ট র্যাঙ্কিংয়ে বাবরের উপরে আছেন জো রুট, মার্নাস ল্যাবুশেন ও স্টিভেন স্মিথ। তাদেরকে ছাড়িয়ে গিয়ে পাকিস্তানকে গর্বের অনুভূতি এনে দিতে চান তিনি।
বাবর বলেন, 'শীর্ষে যাওয়া এবং পাকিস্তানকে গর্বের মুহূর্ত এনে দেয়া দারুণ ব্যাপার। দেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করতে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করবো।'
কদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে সিরিজটি। এই সিরিজে পারফর্ম করে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
