| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্টোকস-বেয়ারস্টোকে ছাড়াই ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১৮:২৮:৪৮
স্টোকস-বেয়ারস্টোকে ছাড়াই ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন রিচার্ড গ্লেসন। ২৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি এই পেসারের। পিঠের চোটের কারণে সর্বশেষ দুই মৌসুমের বেশিরভাগ সময়ই ছিলেন মাঠের বাইরে। তবে এবারের মৌসুমে ল্যাঙ্কাশায়ারের জার্সিতে বাজিমাত করেছেন গ্লেসন।

টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের মৌসুমে নিয়েছেন ২০ উইকেট। তাতেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ৩৪ বছর বয়সি এই পেসার। ইয়ন মরগানের বিদায়ে মিডল অর্ডারে সুযোগ পাচ্ছেন হ্যারি ব্রুক। ডানহাতি এই ব্যাটারকে রাখা হয়েছে দুই স্কোয়াডেও।

নেদারল্যান্ডস সফরের ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন লুক উড এবং ডেভিড পেইন। এদিকে রুট ফেরায় ওয়ানডে দল থেকে জায়গা হারাতে হয়েছে ডেভিড মালান। তবে টি-টোয়েন্টি দলে তিন নম্বরে খেলবেন তিনি। ওয়ানডেতে কপাল খুলেছে পেসার ক্রেইগ ওভারটনের।

আগামী ৭ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৯ ও ১০ জুলাই। এদিকে ওয়ানডে সিরিজ শুরু ১২ জুলাই। বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৭ জুলাই।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিচ টপলি এবং ডেভিড উইলি।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিচ টপলি এবং ডেভিড উইলি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...