| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোনালদোকে বাদ দিয়ে নেইমারের চোখে সেরা পাঁচ ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১৭:৪৭:৪৭
রোনালদোকে বাদ দিয়ে নেইমারের চোখে সেরা পাঁচ ফুটবলার

ব্রাজিলীয় তারকা নেইমারের কাছে জানতে চাওয়া হয়েছিল, টেকনিকের দিক দিয়ে তার চেয়ে ভালো বলে মনে করেন কোন খেলোয়াড়দের? সম্প্রতি এক ‘ওহ মাই গোল’কে দেওয়া সাক্ষাৎকারে তার চেয়ে ভালো ফুটবলারদের যে তালিকা নেইমার দিয়েছেন, সেখানে নাম নেই পতুর্গিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর।

প্রশ্নটির জবাবে নেইমার বলেন, ‘টেকনিক্যালি আমার চেয়েও ভালো? জানি না, এর উত্তর দিতে পারব কি না। বিনয়ের সাথেই বলি, নিজেকে এ ব্যাপারে অন্যতম সেরা বলেই বিবেচনা করি আমি। কিন্তু আমি বলছি। লিওনেল মেসি, ইডেন হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনা, মার্কো ভেরাত্তির নাম অবশ্যই আসবে। আরো একটি নাম বোধ হয় বলতে হবে; সে ক্ষেত্রে লিভারপুলের থিয়াগো আলকান্তারা।’

পিএসজিতে লিওনেল মেসি ও মার্কো ভেরাত্তির সঙ্গে খেলা হলেও কেভিন ডি ব্রুইনা ও ইডেন হ্যাজার্ডের সাথে খেলা হয়নি নেইমারের। নেইমারের উত্তরে পরিষ্কার বোঝা গেল, টেকনিকের দিক দিয়ে তিনি নিজেকে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদোর চেয়ে এগিয়ে রাখেন। নিজের চেয়ে সেরা প্রতিভার তালিকায় নিজ দেশ ব্রাজিলের কাউকেও রাখেননি নেইমার।

তবে রোনালদিনহো অথবা কাকা এই তালিকায় থাকতে পারতেন বলে অনেক ব্রাজিলিয়ানই মনে করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...