টি-টোয়েন্টিতে জয়ের জন্য নতুন কৌশলের কথা জানালেন ব্যাটিং কোচ
ঐতিহাসিকভাবেই বাংলাদেশ দলে নেই তেমন কোনো পাওয়ার হিটার। যারা আন্দ্রে রাসেল, জস বাটলার বা ডেভিড মিলারদের মতো মারকুটে ব্যাটিংয়ে চোখের পলকে বদলে দিতে পারেন ম্যাচের চিত্রনাট্য। যে কারণে টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে খুব একটা বড় সংগ্রহ দাঁড় করানো হয় না বাংলাদেশের।
সিডন্সের মতে অবশ্য টি-টোয়েন্টিতে বাংলাদেশের অত বড় সংগ্রহ দাঁড় করানোর প্রয়োজনীয়তাও খুব একটা নেই। দলের বোলিং ডিপার্টমেন্ট শক্তিশালী হওয়ায় স্কোরবোর্ডে ভালো সংগ্রহ দাঁড় করালেই তা জয়ের জন্য যথেষ্ট হবে বলে মনে করেন টাইগারদের এ অস্ট্রেলিয়ান ব্যাটিং কোচ।
মূলত দলে পাওয়ার হিটার না থাকার কারণেই এমন কথা বলেছেন সিডন্স। তবে পাওয়ার হিটিংয়ের ঘাটতি ঢাকতে বেশি বেশি চার ও সিঙ্গেলের দিকে মনোযোগ দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি পাওয়ার হিটিংকে ভুলে গেলেও যে চলবে না, সে কথাও বলেছেন সিডন্স।
বিসিবির ভিডিওবার্তায় সিডন্স বলেছেন, ‘জাতি হিসেবে আমার মনে হয় না আমাদের খুব দীর্ঘকায় গড়নের খেলোয়াড় রয়েছে। যেমন জস বাটলার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসদের মতো বড়সড় দৈহিক গড়ন আমাদের নেই... আমাদের অন্যভাবে উপায় খুঁজতে হবে। আমরা দৈহিক গড়নে অন্য দলগুলোকে পেছনে ফেলতে পারবো না।’
‘আমাদের বোলিং বিভাগ খুব ভালো। আমার মনে হয় না, আমাদের অনেক বেশি রান করতে হবে। বোর্ডে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে হবে। এজন্য সিঙ্গেল অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে পাওয়ার হিটিং অবশ্যই টি-টোয়েন্টি ম্যাচ জেতায়। যত বেশি বাউন্ডারি, তত বেশি ম্যাচ জেতা যায়। আমাদের পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, ভালো ক্রিকেট খেলতে হবে।’
‘অনেক চার মারতে হবে... আপনি জানেন এটি (চার মারা) অনেকগুলো ছক্কা মারার মতোই। আমরা যদি অনেক চার মারতে পারি, অনেক সিঙ্গেল নিতে পারি... পাশাপাশি কিছু ছক্কা হাঁকালে আমরা বোর্ডে ভালো স্কোর দিতে পারবো। এরপর আমাদের বোলিং আক্রমণ বাকিটা সামলে নিতে পারবে। আমাদের পাহাড়সম রান করতে হবে না।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
