| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে সব থেকে জনপ্রিয় সেরা ৫ ক্রিকেটারের তালিকা প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১০:৫৫:২৬
১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে সব থেকে জনপ্রিয় সেরা ৫ ক্রিকেটারের তালিকা প্রকাশ

৫ অ্যাডাম গিলক্রিস্ট:

অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য পরিচিত হলেও তবে তিনি মাঠের বাইরে একজন খুবই শান্ত ও আদর্শ ব্যক্তি। গিলক্রিস্ট তার ব্যাটিং ও উইকেটকিপিং দিয়ে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মন জয় করেছেন। মাঠের মধ্যেও বেশ কয়েকবার বড় মনের পরিচয় দিয়েছেন, যেখানে নিজেকে আউট মনে হলে আম্পায়ারের আঙুল তোলার আগেই মাঠ ছেড়েছেন। উপমহাদেশেও তার অনুরাগীর অভাব নেই।

৪। ক্রিস গেইল:

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ক্রিস গেইল সাধারণত রসিক প্রকৃতির ব্যক্তি হিসেবে পরিচিত। ২২ গজে বিস্ফোরক হলেও মাঠের বাইরে খুবই শান্ত মনের মানুষ তিনি। গেইলকে তার সতীর্থদের ছাড়াও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরও সাথে মাঝেমধ্যে ঠাট্টা করতে দেখা যায় এবং তিনি সবসময় মজার ছলে থাকেন। সম্ভবত এ কারণেই বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমীরা পছন্দ করেন। ভারতেও আইপিএল খেলার সুবাদে তিনি বেশ জনপ্রিয়। ৩। কেন উইলিয়ামসন:

নিউজিল্যান্ডের বর্তমান অধিনায়ক কে উইলসন তার অসাধারণ ব্যাটিং দিয়ে বিশ্বের প্রতিটি ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছেন এবং সেই কারণেই তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তিনি সর্বদা দলের স্বার্থে নিজেকে এগিয়ে রেখেছেন। আইপিএল চলাকালীন তিনি সানরাইজ হায়দ্রাবাদের হয়ে নেতৃত্ব দিলেও প্রতিটি দলের সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা ও সম্মান পেয়ে থাকেন।

২। যুবরাজ সিং:

যুবরাজ সিং বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬টি ছক্কা হাঁকানোর পর তার খ্যাতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে এই ভারতকে বিশ্বকাপ জেতানো খেলোয়াড়ের প্রতি বিসিসিআই সঠিক সদাচারণ করেনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগের সাথে যুক্ত হন। যুবরাজের ভারতীয় দলের সতীর্থরা ছাড়াও প্রতিপক্ষ দলের অনেক খেলোয়াড় বন্ধু রয়েছেন।

১। এবি ডি ভিলিয়ার্স:

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স সারাবিশ্বে খুবই জনপ্রিয়তা লাভ করেছেন। মাঠের ভিতরে ডিভিলিয়ার্সের ব্যাটিং স্টাইল সকলেই পছন্দ করেন এবং তিনি যেভাবে সৃজনশীল শটগুলো খেলেন তা সত্যিই অকল্পনীয়। তিনি ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সবচেয়ে বেশি পছন্দের বিদেশি খেলোয়াড়। ডি ভিলিয়ার্স সবসময় খেলার মর্যাদা বজায় রেখেছেন এবং সেরা পারফরম্যান্স দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...