| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

দেশ সেরা ওপেনার তামিমের নিরব বিদায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ২১:২৮:৪৬
দেশ সেরা ওপেনার তামিমের নিরব বিদায়

তবে ইদানীং টি টুয়েন্টিতে তাকে আর দেখা যাচ্ছে না। বোর্ড এর সাথে আলোচনা করেই তিনি এই সংস্করন থেকে দুরে আছেন। গত বছর টি-টোয়েন্টির বিশ্ব আসরেও তিনি খেলেন নি। আসলে তার এই না খেলার কারন কি? চলুন একটু আলোচনা করা যাক

দেশীয় টি-টোয়েন্টির ইতিহাসে তামিম তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭৪ টি ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ১৭০১ রান। ৭ টি অর্ধ শতকের সাথে আছে ১ টি শত রান। টি-টোয়েন্টিতে আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান এর শত রান নেই। ক্রিকেটের তিন ফরম্যাটে শতরান করার এলিট ক্লাবের একমাত্র বাংলাদেশি সদস্য তামিম ইকবাল।

এতোকিছুর পরেও তাকে নিয়ে হয়েছে সমালোচনা। এর একমাত্র কারন তার স্ট্রাইক-রেট। টি-টোয়েন্টিতে তামিমের স্ট্রাইক-রেট ১১৭। কিন্তুু আমাদের বাকি বিগ হিটারদের কি অবস্থা চলুন একটু জেনে নিই।

সাকিবের স্ট্রাইকরেট ১১৮। আমাদের দেশের সবচেয়ে বিগ হিটার মাহমুদউল্লাহ রিয়াদের ১১৯। তাহলে তামিম ১১৭ স্ট্রাইকরেট এ খেললে সমস্যা টা কোথায়। যেখানে ২৪+ গড় নিয়ে তিনি খেলছিলেন।

টি-টোয়েন্টির সাথে বাংলাদেশের খেলোয়াড়েরা এখনো মানিয়ে নিতে পারেনি। রেকর্ডও তাই বলে। শুরুতে উইকেট পরে যাওয়ার চাপ সামলাতে তামিম হয়তো একটু ধির গতিতে খেলতেন কিন্তুু পরের দিকের ব্যাটসম্যানরা একটু সাবলীল ভাবে খেলতে পারতেন। উইকেটের চাপ না থাকার কারনে।

এখন তামিম যে কারনেই হোক এই ফরম্যাটে খেলছেন না। সাকিব চেষ্টা করেছেন রাজি করাতে কিন্তুু তেমন সাড়া পান নি। আর তামিমের জায়গায় নাঈম শেখ সাইফ হাসান সহ আরও যারা খেলেছেন তাদের অবস্থা তো আরও করুন।

সামনে অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন কন্ডিশনে খেলা। তামিমের অভিজ্ঞতা খুব দরকার দলের জন্য।বিসিবির উচিত তাকে বুঝিয়ে আবারও দলে ফিরিয়ে আনা। সমালোচনা থাকবেই তার জবাব ব্যাটেই দিতে হবে। তামিমের সে সামর্থ্য আছে। অভিমান ভুলে আবারও টি-টোয়েন্টি দলে ফিরে আসুক খান সাহেব এই প্রত্যাশা প্রতিটা ক্রিকেট প্রেমির। আর তা না হলে ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের কি অবস্থা হয়েছিলো তা সবারই মনে থাকার কথা। টনক নরবে কি বিসিবির।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...