| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজের ১৮ ক্রিকেটারের তালিকায় জায়গা হল না ব্রাভো-লুইস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১৯:১৬:২১
উইন্ডিজের ১৮ ক্রিকেটারের তালিকায় জায়গা হল না ব্রাভো-লুইস

আগের বারের তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৬জন ক্রিকেটার। এই তালিকায় আছেন, রাখিম কর্ণওয়াল, ফ্যাবিয়েন অ্যালেন, ড্যারেন ব্রাভো, এভিল লুইস, শেনন গ্যাব্রিয়েল এবং কাইরন পোলার্ড।

২২ গজ মাঠের মধ্যে খারাপ খেলায় প্রথম পাঁচজনজকে বাদ পড়েছেন। আর পোলার্ড আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এর আগে পর্যন্ত তিনি সাদা পোশাকে অধিনায়কের দায়িত্বও পালন করেছেন। গত মেয়াদের চুক্তিই ছিল তার ক্যারিয়ারে শেষ বার।

প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে নাম লিখিয়েছেন তিনজন ক্রিকেটার। এই তালিকায় আছেন ওবেড ম্যাককয়, জেডেন সিলস এবং ওডেইন স্মিথ। মূলত সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

সর্বশেষ চুক্তিতে ছিলেন না, তবে এবার আবারও কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন এমন ক্রিকেটারের সংখ্যা তিন জন। এই তালিকায় আছেন ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েল এবং রোমারিও শেফার্ড। তাদেরকেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় কেন্দ্রীয় চুক্তির তালিকায় ফিরিয়েছে সিডব্লিউআই।

ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটার: জারমেইন ব্ল্যাকউড, এনক্রুমাহ বোনার, ক্রেইগ ব্র্যাথওয়েট, জোশুয়া ডি সিলভা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, কেমার রোচ, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, ওডেইন স্মিথ এবং হেইডেন ওয়ালশ জুনিয়র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...