| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পিজেএলের নতুন এক দায়িত্ব পেলেন আফ্রিদি-মালিক-স্যামি-মিয়াঁদাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১৬:৪৭:৩৬
পিজেএলের নতুন এক দায়িত্ব পেলেন আফ্রিদি-মালিক-স্যামি-মিয়াঁদাদ

এদিকে টুর্নামেন্ট শুরুর আগে চারজন মেন্টরের নাম প্রকাশ করেছে পিসিবি। যেখানে পাকিস্তানের কিংবদন্তি জাভেদ মিয়াঁদাদের সঙ্গে রয়েছেন শহীদ আফ্রিদি, শোয়েব মালিক এবং ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। পাকিস্তানের হয়ে ছয়টি বিশ্বকাপ খেলেছেন মিয়াঁদাদ।

সাবেক এই ক্রিকেটার দায়িত্ব পালন করবেন টুর্নামেন্টের মেন্টর হিসেবে। টুর্নামেন্ট চলাকালীন দলগুলোর মেন্টর ও ক্রিকেটারদের সহযোগিতা করবেন মিয়াঁদাদ। আর টিম মেন্টর হিসেবে কাজ করবেন আফ্রিদি, মালিক এবং স্যামি। এমন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তারা।

টুর্নামেন্ট শুরুর আগে পিজেএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করে দিয়েছে পিসিবি। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭ লাখ মার্কিন ডলার। তার আগে, কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিক অনুরোধ জানিয়েছিলেন, যাতে ভিত্তি মূল্যে কিছুটা ছাড় দেয়া হয়।

কিন্তু সবদিক বিবেচনা করেই পিসিবি এমন সিদ্ধান্ত নিয়েছে। লিগ শুরুর ফ্র্যাঞ্চাইজিগুলোর ভিত্তিমূল্যে পরিবর্তন আসার আর কোনো সম্ভাবনা নেই। তাছাড়া ২৩ বছরের কম বয়সী খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে পিসিবি। এই টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি দল। প্রথম আসরে ম্যাচ অনুষ্ঠিত হবে মোট ১৯টি।

এরই মধ্যে এই টুর্নামেন্টে দলগুলোর জন্য ফ্র্যাঞ্চাইজি আহ্বান করেছে পিসিবি। ইতোমধ্যেই মোট ২৪ টি প্রতিষ্ঠান পাকিস্তানের জুনিয়র লিগের সঙ্গে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে আফ্রিদির মালিকাধীন একটি ফ্র্যাঞ্চাইজিও আছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...