| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তাসকিনের ছোয়ায় ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের ভাগ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১৬:১৮:২৮
তাসকিনের ছোয়ায় ঘুরে দাঁড়াতে পারে বাংলাদেশের ভাগ্য

দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন চোট নিয়ে, যেটির কারণে তাসকিন আহমেদ নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। চোট কাটিয়ে ফেরার পথেই আবারও জিম করতে গিয়ে পিঠে ব্যথা পান বাংলাদেশ পেসার। তবে এখন ‘ঠিক’ আছেন তিনি, ফিটনেস টেস্ট পার করে এখন তিনি সীমিত ওভারের দলের সাথে ওয়েস্ট ইন্ডিজেই আছেন।

নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে এরপর সাংবাদিকদের বলেন, ‘কয় দিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলাম, এখন আল্লাহর রহমতে ঠিক আছি। গত দুই দিন বোলিং করলাম, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায় ভালো আছি এখন।’

এ মাসের শুরুর দিকে নেটে বোলিং শুরু করেন তাসকিন, যিনি ভুগছিলেন কাঁধের চোটে। এ কারণে ইংল্যান্ড যেতে হয়েছিল তাঁকে, তবে শেষ পর্যন্ত অস্ত্রোপচার লাগেনি। এর মধ্যেই পিঠে ব্যথা পাওয়া একরকম শঙ্কা জাগালেও ফিটনেস টেস্টে কোনো সমস্যা হয়নি বলেই জানিয়েছেন, ‘গতকাল এবং আজ একশ শতাংশ দিয়েই বোলিং করার চেষ্টা করেছি এবং এফোর্টগুলো ঠিক ছিল। সব ধরনের বলই চেষ্টা করেছি এবং এখানে আমাদের নির্বাচক, চিকিৎসকেরা সবাই ছিলেন। তারাও সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট। সমস্যা হয়নি, সামনে বাকি সব আল্লাহর ইচ্ছা।’

ওয়েস্ট ইন্ডিজ দলেও আছে অনেক পরিবর্তন। চাইলে টেস্ট দলটাকে তারা সেন্ট লুসিয়াতেই রেখে যেতে পারে। কারন এই দলের মাত্র ৩ জন আছেন সাদা বলের ফরম্যাটে। আলজারি জোসেফ ডেবন থমাস আর কাইল মায়ারস ছাড়া বাকি সবাই যে সীমিত ওভারের দলে নেই। ঝড়ের কারনে বাংলাদেশ দল একদিন পর তাদের যাত্রা শুরু করবে ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...