| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নেইমারকে পথ দেখালেন থিয়াগো সিলভা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১৫:৪১:৩৮
নেইমারকে পথ দেখালেন থিয়াগো সিলভা

তবে আবার পিএসজিতে দীর্ঘ পাঁচ বছর থাকার পর এবার গুঞ্জন শোনা যাচ্ছে, ক্লাবটির সঙ্গে নেইমারের বনিবনা হচ্ছে না। মাঠের পারফরম্যান্স যেমন-তেমন, মাঠের বাইরের ঘটনায়ই মূলত দুই পক্ষের বিবাদের সৃষ্টি হচ্ছে। সেটি সমাধান না হলে নতুন মৌসুমে অন্য কোনো ক্লাবেই দেখা যেতে পারে নেইমারকে।

এক্ষেত্রে সাবেক ক্লাব বার্সেলোনাসহ ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যানচেস্টার ইউনাইটেডের নামও আসছে আলোচনায়। তবে নেইমারের কাছের বন্ধু ও ব্রাজিলিয়ান তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভার মতে, সব বাদ দিয়ে নেইমারের অবশ্যই চেলসিতে যোগ দেওয়া উচিত।

ব্রাজিল জাতীয় দল ছাড়াও নেইমারের সঙ্গে পিএসজিতে খেলেছেন থিয়াগো সিলভা। এবার প্রিয় সতীর্থকে চেলসির জার্সিতেও দেখতে চাইছেন ব্রাজিলের এই সাবেক অধিনায়ক। তবে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি সময়ের অন্যতম সেরা এই ডিফেন্ডার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াগো সিলভা বলেছেন, ‘তাকে অবশ্যই চেলসিতে যেতে হবে। নেইমার যদি পিএসজি ছাড়ার কথা চিন্তা করে, তাহলে তার অবশ্যই সেখানে (চেলসি) যাওয়া উচিত।’

সিলভা আরও যোগ করেন, ‘যদি এটি হয়, তাহলে তো প্রত্যাশা অবশ্যই অনেক থাকবে। নেইমারের সামর্থ্য নিয়ে কথা বলারই দরকার নেই। এর পাশাপাশি সে দারুণ একজন বন্ধু। আমি আশা করছি শুধু বাতাসে ওড়া গুঞ্জন বাদ দিয়ে এটি সত্যিই হবে। তবে এ বিষয়ে আমি কিছু জানি না।’

অবশ্য সিলভা নিশ্চয়তা না দিলেও, নেইমারকে দলে ভেড়ানোর ক্ষেত্রে জোর সম্ভাবনা থাকবে চেলসির। কেননা নেইমারের যে উচ্চ দলবদলের ফি, সেটি দেওয়ার মতো খুব বেশি ক্লাব নেই। এছাড়া এখন একজন উইঙ্গারের খোঁজে রয়েছে চেলসি। তাই নেইমারকে চেলসিতে দেখলেও অবাক হওয়ার থাকবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...