| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দলপতি সাকিবকে পরামর্শ দিলেন মাশরাফী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৭:৫১:৩৪
দলপতি সাকিবকে পরামর্শ দিলেন মাশরাফী

২০১৮ সালে উইন্ডিজদের বিপক্ষে আবার শুরু করেন এই ক্রিকেটার। এবারও জয়ে রাঙিয়েছিলেন সাকিব। তবে চলতি বছর তৃতীয়বারের মতো টেস্ট অধিনায়কত্ব পেলেও জয় পায়নি সাকিবের দল। বরং উইন্ডিজের মাটিতে হোয়াইটওয়াশের তিক্ত স্বাদ পেতে হলো বাংলাদেশকে। তৃতীয় ধাপের শুরুতে প্রথম দুই ম্যাচ হারলেও সাকিবকে কিছু সময় দেওয়ার পক্ষে মাশরাফী।

নিজের অফিসে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাশরাফী জানিয়েছেন, বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে যোগ্য ব্যক্তি সাকিবই। দলের জন্যে সাকিবের নেতৃত্ব আশীর্বাদস্বরুপ। এই অলরাউন্ডারকে সময় দিলে সব গুছিয়ে নিয়ে দলকে এগিয়ে নেবেন সাকিব।

মাশরাফীর ভাষ্যে, ‘সাকিব যে অধিনায়ক হয়েছে, আমি মনে করি এটা আমাদের জন্য আশীর্বাদ হয়েছে। টেস্ট ক্রিকেটের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারের হাতেই নেতৃত্ব থাকা দরকার এবং সেটাই হয়েছে।

তবে রাতারাতি কোনো কিছু চিন্তা করলে হবে না। সাকিবের হাতে নেতৃত্ব গিয়েছে মানে জিতে যাবো, এটা কোনো ফ্লুক না। আর ১০ জনকেও পারফর্ম করতে হবে। সাকিবকে একটু সময় দিতে হবে, সে যখন সামনে অগ্রসর হবে তখন দেখা যাবে সে গুছিয়ে নিয়েছে।’

সেইন্ট লুসিয়ায় শেষ টেস্ট হারের পর সাকিব বলেছিলেন, ৫ মাস সময় নিয়ে ঘরের মাঠে দলের জেতার অভ্যাস তৈরি করে নিতে হবে। তাহলেই দেশের বাইরে গেলে জেতার আত্মবিশ্বাস থাকবে ক্রিকেটারদের। সাকিবের এই দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন মাশরাফীও।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক কঠিন। এখানে একজন প্লেয়ার যখন রান করে না, তখন যেভাবে সমালোচনা হয়। তার উপর মিডিয়া, ক্রিকেট বোর্ডের একটা প্রেশার তো থাকেই। সব কিন্তু তার উপর কাজ করে।

ফলে সাকিব যেটা বলেছে, হোমে (ঘরের মাঠে) জিততে হবে। এটা সত্যি কথা। আমাদের হোমে জিতে জিতে অভ্যাস তৈরি করে তারপর আমাদের ওইখানে (বাইরে) গিয়ে খেলতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...