| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানকে দিয়েই শুরু হবে বাংলাদেশের নতুন মিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৭:২৫:০০
পাকিস্তানকে দিয়েই শুরু হবে বাংলাদেশের নতুন মিশন

ঘরের মাঠের ম্যাচগুলোর সূচি মঙ্গলবার ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। যার অংশ ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজও।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এই লড়াই। প্রতি দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে, ৯ অক্টোবর।

স্বাগতিকদের বিপক্ষে এরপর ১২ অক্টোবর ফিরতি লড়াইয়ের পরদিন আবার পাকিস্তানের সঙ্গে খেলবে মাহমুদউল্লাহর দল।

নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দুটি হবে ৮ ও ১১ অক্টোবর। ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর। পুরো প্রতিযোগিতাটি হবে ক্রাইস্টচার্চে।

এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের পরপরই নিউ জিল্যান্ড সফরে যাবে ভারত। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দল। আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে দুই দলের লড়াই শেষ হবে ৩০ নভেম্বর।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে কিউইরা। বে ওভালে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি হবে দিবা-রাত্রির।

এনিয়ে দ্বিতীয়বারের মতো গোলাপি বলের টেস্ট আয়োজন করতে যাচ্ছে নিউ জিল্যান্ড। ইডেন পার্কে ২০১৭-১৮ মৌসুমে খেলা দিন-রাতের ম্যাচটিতেও তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু ২৪ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরপর নিউ জিল্যান্ডে যাবে শ্রীলঙ্কা। মার্চে শুরু হতে যাওয়া সিরিজে দুইটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা। ২০২২-২৩ মৌসুমে ঘরের মাঠের ম্যাচগুলোর সূচি মঙ্গলবার ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। যার অংশ ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজও।

আগামী ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে তিন দলের এই লড়াই। প্রতি দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। বাংলাদেশের পরের ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে, ৯ অক্টোবর।

স্বাগতিকদের বিপক্ষে এরপর ১২ অক্টোবর ফিরতি লড়াইয়ের পরদিন আবার পাকিস্তানের সঙ্গে খেলবে মাহমুদউল্লাহর দল।

নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দুটি হবে ৮ ও ১১ অক্টোবর। ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর। পুরো প্রতিযোগিতাটি হবে ক্রাইস্টচার্চে।

এরপর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের পরপরই নিউ জিল্যান্ড সফরে যাবে ভারত। তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুই দল। আগামী ১৮ নভেম্বর শুরু হয়ে দুই দলের লড়াই শেষ হবে ৩০ নভেম্বর।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে কিউইরা। বে ওভালে আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া প্রথম টেস্টটি হবে দিবা-রাত্রির।

এনিয়ে দ্বিতীয়বারের মতো গোলাপি বলের টেস্ট আয়োজন করতে যাচ্ছে নিউ জিল্যান্ড। ইডেন পার্কে ২০১৭-১৮ মৌসুমে খেলা দিন-রাতের ম্যাচটিতেও তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। দুই দলের দ্বিতীয় টেস্ট শুরু ২৪ ফেব্রুয়ারি, ওয়েলিংটনে।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এরপর নিউ জিল্যান্ডে যাবে শ্রীলঙ্কা। মার্চে শুরু হতে যাওয়া সিরিজে দুইটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...