| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বসেরা স্পিনারের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৬:১৩:২৩
বিশ্বসেরা স্পিনারের নাম ঘোষণা

যদিও চাহাল লাল বলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কিনা এ নিয়ে নিশ্চিত নন তিনি। এমন অনেক ক্রিকেটারই আছেন তারা শুধু এক ফরম্যাটকেই বেঁছে নেন চাহালের মনেও এমন কিছু আছে কিনা জানেন না তিনি।

এ প্রসঙ্গে সোয়ান বলেন, 'আমি যুজির সঙ্গে বসতাম এবং বলতাম 'এটা কি? তুমি কি ভারতের হয়ে খেলতে চাও?' তার উত্তর যদি হ্যা হয় তাহলে আমি সরাসরি স্কোয়াডে নেব। আমার মনে হয় সে বিশ্বমানের। আমার মনে হয় সে বিশ্বের সেরা স্পিনার। তার বলের নিয়ন্ত্রণ, কঠিন পরিস্থিতিতে তার লেগ স্পিন, বিশেষ করে যখন শিশির পড়ে এবং ভিজে যায় তখন সে অনবদ্য।'

চাহালের অভিষেক হয় ২০১৬ সালে। এরপর ভারতের হয়ে ৬১টি ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলেছেন। যদিও এখনও সাদা পোশাকে কোনো ম্যাচ খেলতে পারেননি তিনি। সীমিত ওভারে ভারতের বর্তমান স্পিনারদের মধ্যে তাকেই অন্যতম সেরা হিসেবে ধরা হয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও বল হাতে চমক দেখিয়েছেন চাহাল। ২৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। অবশ্য চাহাল নিজেকে শুধু সীমিত ওভারে বেধে রাখতে চান কিনা এই বিষয়ে নিশ্চিত নন সোয়ান।

তার ভাষ্য, 'অবশ্যই অনেকে এক বা একাধিক ফরম্যাটে আঁটকে যায় এবং এটা অনেকের জন্য কঠিন হয়ে যায়। ঠিক আছে আমার বলা উচিত জুজি সেরা সাদা বলের স্পিনার। কারণ সে লাল বলের সেরা হতে পারবে কিনা আমি জানি না। তবে কিছু ক্রিকেটারকে সাদা বলের ফরম্যাটে বন্দি করে রাখা হয়েছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

শুরু হল আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। প্রথম ম্যাচে হারের ...