| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক মরগান পক্ষ নিল ম্যাককালাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৫:৪৪:৫৪
অধিনায়ক মরগান পক্ষ নিল ম্যাককালাম

নিউজিল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্ট শেষেও। এমন আলোচনায় মুখ খুলেছেন ব্রেন্ডন ম্যাককালাম। প্রিয় বন্ধু মরগানকে 'বিশ্ব ক্রিকেটের একজন প্রভাবশালী চরিত্র'ও বলেছেন ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ।

'দ্যা গার্ডিয়ানের' সেই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এখনই পরিকল্পনা করবে ইংল্যান্ড। এই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবেন অধিনায়ক। তাই নেতৃত্ব নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মরগান।

মরগান নেতৃত্ব ছাড়লে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পাবেন জস বাটলার অথবা মঈন আলী, এমনটাও লেখা আছে সেই প্রতিবেদনে। মরগানের এমন কঠিন সময়ে তার পাশে দাঁড়ালেন ম্যাককালাম। তার মতে, আধুনিক ক্রিকেটের অন্যতম রুপকার মরগান।

তার আগে ইংলিশ ক্রিকেটারদের মাঝে আক্রমণের বীজ বুনে দেয়ায় মরগানের প্রতি কৃতজ্ঞ ম্যাককালাম, ‘শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন হয়ে থাকবে সে। ইংল্যান্ডের অধিনায়কের পদ পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যে ক্রিকেটটা খেলেছে—সবকিছুর জন্য।’

‘বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং এই ছেলেদের একটা দারুণ যাত্রার অংশ করেছে। আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে ইয়ন মরগানের নেতৃত্বের কারণে।’

সময়টা ভালো যাচ্ছিলো না ইংল্যান্ডকে ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো মরগানের। ওয়ানডেতে সর্বশেষ ৮ ইনিংসে মরগানের ফিফটি কেবল মাত্র একটি। যেখানে ৪০ পেরোনো ইনিংস দুইটি। আর টি-টোয়েন্টি ক্রিকেটে তার সর্বশেষ ১০ ইনিংসে ৩০ পেরোনো ইনিংস মাত্র একটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...