| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লজ্জার রেকর্ডের শীর্ষে বাংলাদেশ, ভাঙতে পারবেনা জিম্বাবুয়েও

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১৪:৫৯:২৬
লজ্জার রেকর্ডের শীর্ষে বাংলাদেশ, ভাঙতে পারবেনা জিম্বাবুয়েও

এই পরাজয়ের ফলে টেস্ট ক্রিকেটে শততম পরাজয়ের মুখ দেখল বাংলাদেশ। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের। এরপর থেকে এখন পর্যন্ত ১৩৪ টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা।

যেখানে বাংলাদেশের পরাজয় ১০০টি ম্যাচে। বাকি ৩৪টি ম্যাচের মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে ১৬ টি ম্যাচে এবং ড্র হয়েছে ১৮টি ম্যাচে। গতকাল দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের বৃষ্টির কারণে খেলা শুরু হতে দুপুর গড়িয়ে যায়।

বাংলাদেশের চেয়ে এতো কম ম্যাচ খেলে শততম হার দেখেনি কোনো টেস্ট খেলুড়ে দেশ। এমনকি ধুঁকতে থাকা জিম্বাবুয়েও বাংলাদেশের এই লজ্জার রেকর্ডটি ভাঙতে পারবে না। মাত্র ১৩৪ টেস্ট খেলেই ১০০ হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগাররা।

সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ডটি এতোদিন ছিল নিউজিল্যান্ডের দখলে। ১০০ টেস্ট হারতে কিউইদের লেগেছিল ২৪১টি টেস্ট। শ্রীলঙ্কা শততম হারের স্বাদ পেয়েছিল নিজেদের ২৬৬তম টেস্টে এসে।

শততম হারের মুখ দেখতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার। ৩৭৪তম টেস্টে অজিরা পেয়েছিল শততম হারের স্বাদ। এছাড়া ১০০টি টেস্ট হারতে ওয়েস্ট ইন্ডিজের ৩৬৮, পাকিস্তানের ৩৫৭, ইংল্যান্ডের ৩৪১, ভারতের ৩০৩ ও দক্ষিণ আফ্রিকার ২৭৯ ম্যাচ লেগেছিল।

টেস্টে এখনো ১০০ হারের স্বাদ পায়নি জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে তাদেরও জয়-পরাজয়ের হার ভালো। এখন পর্যন্ত ১১৭ টেস্ট খেলে জিম্বাবুয়ে হেরেছে ৭৫টি, জিতেছে ১৩ ম্যাচে। অর্থাৎ সামনের ২৫ টেস্টের সবগুলো হারলেও পরাজয়ের সেঞ্চুরি করতে জিম্বাবুয়ের লাগবে ১৪২ ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...