| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘৭ দিনে ৭ ম্যাচ’ টাইগারদের সামনে অগ্নি পরীক্ষা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১২:৪০:৫৮
‘৭ দিনে ৭ ম্যাচ’ টাইগারদের সামনে অগ্নি পরীক্ষা

রমিজ রাজা সিরিজটি খেলার বিষয়ে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।

অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। সপ্তাহব্যাপী চলা সিরিজটি শেষ হবে ১৪ অক্টোবর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। এর দুইদিন পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজটিতে টানা চারদিন মাঠে নামবে কিউইরা।

৯ তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলার একদিন পর ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। এরপরের দিন ১১ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল। পরের দিন আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে গ্রুপ পর্বের চার ম্যাচ টানা খেলে শেষ করবে স্বাগতিক নিউজিল্যান্ড।

১৩ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলতে পারবে। এক দল অন্য দলের বিপক্ষে গ্রুপ পর্বে দুই বার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মাঠে নামবে।

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ ব্যতীত সব ম্যাচ বাংলাদেশ সময়ে রাত ৯টায় শুরু হবে। কেবলমাত্র ৯ অক্টোবর পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ এবং ১০ অক্টোবর বাংলাদেশ-নিউজল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...