| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন বেন স্টোকস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১১:৫৯:০৩
ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন বেন স্টোকস

সাদা পোশাকে লাল বলের ফরম্যাটে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলেই ইংল্যান্ড দেখিয়ে দিয়েছে যে, তারা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হয়ে উঠবে। নিউজিল্যান্ড এখন অতীত। স্টোকসদের সামনে এখন রোহিত শর্মার টিম ইন্ডিয়া। আগামী ১-৫ জুলাই বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি ভারত-ইংল্যান্ড। গতবছরের অসমাপ্ত সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে। ইংরেজ অধিপতি স্টোকস মাঠে নামার আগেই হুঙ্কার ছাড়লে। ভারতকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিলেন যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ক্রিকেট তাঁরা খেলেছেন, ভারতও দেখবে সেরকমই ক্রিকেট।

লিডস টেস্ট জেতার পর স্টোকস সাংবাদিকদের বলেছেন, "আমি যা বলছি বিশ্বাস করুন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে আমরা খেলেছি, ভারতের বিরুদ্ধেও থাকবে সেটা। বিগত তিন ম্যাচে যা করেছি শুক্রবার ইন্ডিয়ার বিরুদ্ধেও ঘটবে ঠিক এমনটাই"। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে লর্ডসে ইংল্যান্ড ৫ উইকেটে জেতে, দ্বিতীয় টেস্টে ট্রেন্ট ব্রিজে স্টোকস অ্যান্ড কোং জেতে আবারও সেই ৫ উইকেটে। লিডসে তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাকালামের শিষ্যরা জিতল ৭ উইকেটে। ইংল্যান্ডের লাল বলের ক্রিকেটে স্টোকস-ম্যাকালাম জমানার শুভারম্ভ হল। আর শুরুতেই টিম ইংল্যান্ড লেটার মার্কস নিয়ে পাশ করল। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন স্পিনার জ্যাক লিচ ( ৫/১০০, ৫/৬৬)। আগুনে মেজাজে ব্যাট করে সিরিজের সেরা হয়েছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার জো রুট। ৩৯৬ রানের পাশাপাশি তিনি নিয়েছেন ১ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...