| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্ট শেষ হতে না হতেই টি-২০ সিরিজ নিয়ে সুখবর দিল সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ১১:৪২:০১
টেস্ট শেষ হতে না হতেই টি-২০ সিরিজ নিয়ে সুখবর দিল সাকিব

কয়েকমাস পরই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ কাজে লাগাতে পারে বাংলাদেশ, এমনটাও মনে করছেন সাকিব।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অনেক জায়গা আছে উন্নতির। তবে দলগতভাবে খেলতে পারলে আমাদের টি-টোয়েন্টি সিরিজ জেতা সম্ভব।’

‘আমাদের যদি টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এ সিরিজ। এরপর এশিয়া কাপ খেলব, তার পরই বিশ্বকাপ। সে দিক থেকে সময় নেই। খুবই গুরুত্বপূর্ণ।’

অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ। এই আসরেও বাংলাদেশের যাত্রা সহজ হবে না বলে মনে করেন সাকিব। সবমিলিয়ে টেস্ট দলপতির কাছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি বেশ গুরুত্ব পাচ্ছে।

সাকিব আরও বলেন, ‘পুরস্কার’টাও অমনই, ‘ওয়েস্ট ইন্ডিজের মতো প্রতিদ্বন্দ্বীতামূলক দলের সঙ্গে খেলাটা বড় চ্যালেঞ্জ। এখানে ভালো করতে পারলে শ্রীলঙ্কায় এশিয়া কাপে খুব ভালোভাবে কাজে আসবে—এ মানসিকতাটা, আত্মবিশ্বাসটা। আমরা জানি এশিয়া কাপ খুবই কঠিন হবে, যেখানে ভারত-পাকিস্তান (আছে), এমনকি আফগানিস্তানও এশিয়ার ভালো একটা দল। শ্রীলঙ্কাও ধারাবাহিকভাবে খুবই ভালো খেলছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...