বাংলাদেশ-ইউন্ডিজের ম্যাচ যাচ্ছে ড্রা-র দিকে, দেখুন সর্বশেষ আপডেট
সেই বৃষ্টি কাল রাতেও থেমে থেমে হয়েছে, হচ্ছে এখনো। দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানিয়েছে আজ ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে সেন্ট লুসিয়ায়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল দুদিনই সারা দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে।
এ অবস্থায় আজ টেস্টের চতুর্থ দিনে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে নির্ধারিত সময়ে খেলা শুরুর সম্ভাবনা কমই দেখা যাচ্ছে। গতকাল বাংলাদেশের ব্যাটিং হতাশাই বাড়িয়েছে। এই টেস্টে বাংলাদেশের হারটা অবশ্য এখন আনুষ্ঠানিকতাই। স্বাগতিকদের দ্বিতীয়বার ব্যাট করাতে হাতে থাকা ৪ উইকেট নিয়ে আরও ৪২ রান করতে হবে বাংলাদেশকে।
