| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মরগ্যানের ব্যাপারে কালই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ২০:২৫:২৮
মরগ্যানের ব্যাপারে কালই আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

‘দ্য গার্ডিয়ান’ এর প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মরগ্যান নিজের ফিটনেস ইস্যু নিয়ে চিন্তিত। এছাড়াও ব্যাট হাতেও ভালো ফর্মে নেই ৩৫ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।

নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুই ম্যাচে মাঠে নেমে দুই ইনিংসে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন মরগ্যান। পরবর্তীতে তৃতীয় ওয়ানডেতে ‘গ্রোয়েন ইস্যু’তে খেলতেই নামেননি এই ক্রিকেটার।

এরপরেই মরগ্যানের কাছের কিছু সূত্র থেকে ‘দ্য গার্ডিয়ান’ জানতে পেরেছে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার বিষয়ে ভাবছেন এই ইংলিশ অধিনায়ক।

অবশ্য এর আগেই নিজের অবসর নিয়ে মরগ্যান বলেছিলেন, ‘যখন আমার মনে হবে যে, আমি সেরাটা দিতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না, তখনই আমি শেষ করবো।’ সর্বশেষ ২৮ ইনিংসে মাত্র দুটি ফিফটি পাওয়া মরগ্যান নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে খারাপ খেলায় তার অবসরের গুঞ্জন বেশ জোরেশোরেই উঠেছে।

এছাড়া শনিবার একটি দাতব্য ম্যাচ থেকেও ইনজুরির কথা বলে শেষ মুহূর্তে সরে যান এই ক্রিকেটার। মরগ্যান দায়িত্ব ছাড়লে ইংলিশদের নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে জস বাটলার কিংবা মঈন আলীকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।

ওয়ানডেতে ইংলিশদের বদলে যাওয়ার শুরু মরগ্যানের হাত ধরে। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর মরগ্যানের ইচ্ছাতেই আগ্রাসী ক্রিকেটে মনযোগী হয় ইংলিশরা। তারই সুফল হিসেবে ২০১৯ সালে মরগ্যানের হাত ধরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা প্রথমবারের মতো নিজেদের করে নেয় দলটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...