| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

২০৮ কিলোমিটার গতিতে বল করে নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ১৭:৩৬:৫৮
২০৮ কিলোমিটার গতিতে বল করে নতুন এক রেকর্ড গড়লেন ভারতীয় ক্রিকেটার

এও কি সম্ভব? ভুবনেশ্বর কুমার তো কখনই এক্সপ্রেস বোলার ছিলেন না। তাছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ গতির ডেলিভারির রেকর্ডটি ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার।

২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার সেই ডেলিভারিটি করেন। এখন পর্যন্ত কেউ সেই রেকর্ড ভাঙতে পারেননি। ভুবনেশ্বর কুমার সেটা ভেঙে ফেললেন কয়েকবার? তাও আবার ২০০ কিলোমিটারের বেশি গতির ডেলিভারিতে?

আসলে ভুলটা করেছে স্পিডোমিটার। যান্ত্রিক ত্রুটির কারণে বারকয়েক ভুবনেশ্বরের বল ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি গতিতে দেখিয়েছে এটি। যা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আইরিশ ইনিংসের প্রথম ওভারে ভুবনেশ্বরের প্রথম ডেলিভারিটি স্পিডোমিটারে দেখায় ২০১ কিলোমিটার/ঘণ্টা। ওই ওভারেই আরেকবার দেখা যায়, ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করেছেন ভারতীয় পেসার।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একজন মজা করে লিখেছেন, ‘শোয়েব আখতার আবার কে? অভিনন্দন ভুবি।’ আরেক ব্যবহারকারীর লেখা, ‘ভুবি ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করলেন।’

একজন আবার কমেন্ট করেছেন, ‘মেনে নেওয়া কঠিন। আমি কিভাবে এমন একটি ম্যাচ মিস করলাম যেখানে ভুবনেশ্বর কুমার ২০৮ কিলোমিটার/ঘণ্টায় বল করলেন!’

আরেকজন হিন্দিতে লিখেছেন, ‘ভুবনেশ্বরই যদি এত গতিতে বল করে তবে উমরান মালিক তো ৪০০ কিলোমিটার/ঘণ্টা গতিতে বল করবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...