| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ১২:৪৬:০১
অবসরের ইঙ্গিত দিলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক

নেদারল্যান্ডসের বিপক্ষে যেখানে ইংলিশ ব্যাটসম্যানরা উড়ছিলেন সেখানে প্রথম দুই ম্যাচ খেলে রানের খাতাই খোলা হয়নি এই রংলিশ ব্যাটার মরগানের। গ্রোয়েনের চোট নিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতেই পারেননি। গার্ডিয়ান নিজেদের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছে যে, অবসরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন ইংল্যান্ডকে ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক মরগান।

অধিনায়ক হিসেবে মরগানের স্থলাভিষিক্ত হতে পারেন বর্তমান সহ-অধিনায়ক জস বাটলার। ২০১৫ সাল থেকে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন তিনি, এখন পর্যন্ত ১৩ ম্যাচে ইংল্যান্ডের নেতৃত্বও দিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে মরগান বলেছিলেন, ‘যখন আমার মনে হবে যে আমি সেরাটা দিতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না, তখনই আমি (ক্যারিয়ার) শেষ করব।’

২০০৯ সালে আয়ারল্যান্ড থেকে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলেন মরগান। পরবর্তীতে সাদা বলের দুই ফরম্যাটেই দেশটির অধিনায়কত্ব করেছেন তিনি। যদি সত্যিই এই সপ্তাহে অবসরের ঘোষণা দেন মরগান, তাহলে ২২৫ ওয়ানডেতে ১৩ শতকে প্রায় ৭ হাজার রান এবং ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় আড়াই হাজার রান করে ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

আগামী জুলাইতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলা রকথা রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের আগেই মরগানের অবসরের ঘোষণা আসতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...