| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

জয়ের ম্যাচে উমরান মালিককে প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৭ ১১:০২:১৮
জয়ের ম্যাচে উমরান মালিককে প্রশংসায় পঞ্চমুখ পান্ডিয়া

জয়ের এই ম্যাচে টসে জেতার পর ভারত অধিনায়ক ঘরের দল আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। এই ম্যাচের শুরুটা ভীষণই খারাপ হয় আয়ারল্যান্ডের পক্ষে। দুই ওপেনার অ্যান্ডি বেলবর্নী এবং পল স্টার্লিং দ্রুতই আউট হয়ে যান। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর হ্যারি টেক্টরের দুরন্ত হাফসেঞ্চুরির সৌজন্যে আইরিশ দল ভারতকে ১০৯ রানের লক্ষ্য দেয়। এই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল দীপক হুড্ডার দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে ৩ উইকেটে হাসিল করে প্রথম ম্যাচ জিততে সফল হয়।

এই ম্যাচে ভারতীয় দলের বোলাররা আয়ারল্যান্ডকে শুরুতেই বড় ধাক্কা দেয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে থাকা ভুবনেশ্বর কুমার ছন্দ বজায় রেখে প্রথম ওভারেই আইরিশ অধিনায়ক বেলবর্নীকে ফিরিয়ে দেন। পাওয়ার প্লেতে আইরিশ দল ২২ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এর মধ্যে একটি উইকেট অধিনায়ক হার্দিক এবং বাকি একটি উইকেট আবেশ খান নেন। এরপর যুজবেন্দ্র চহেলও ৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নেন। ভারতীয় বোলারদের সৌজন্যেই ঘরের মাঠে আইরিশ দল মাত্র ১০৮ রানই করতে পারে।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের দুই ওপেনার দীপক হুড্ডা আর ঈশান কিষাণ দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। ঈশান দ্রুতগতিতে ২৬ রান করে আউট হন। অন্যদিকে দীপক হুড্ডা ৪৭ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচে সূর্যকুমার আবারও ব্যর্থ হন এবং কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর হার্দিক পান্ডিয়া আর দীপক হুড্ডার মধ্যে ৬৮ রানের পার্টনারশিপ হয়। হার্দিক ২৪ রান করে আউট হন। এরপর দীনেশ কার্তিক (৫*) এবং দীপক হুডা অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

এই ম্যাচে ভারত জিতলেও দলের অধিনায়ক হার্দিকের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক করা উমরান মালিক মাত্র ১ ওভারই বল করার সুযোগ পান। প্রথম ওভারেই উমরান ১৪ রান দিয়ে ফেলেন। এই এর ফলে, এই ম্যাচে উমরানকে দ্বিতীয় ওভার বল করতে না দেওয়া নিয়ে অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন,

“জয় দিয়ে সিরিজ শুরু করা যথেষ্ট ভাল। একটা দল হিসেবে আমাদের জন্য জয় দিয়ে শুরু করা ভীষণই গুরুত্বপূর্ণ। এতে যথেষ্ট খুশি আমি। উমরান মালিল আইপিএলে দুর্দান্ত ছিল। ওর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে যে ও পুরনো বলে অনেক বেশি সহজ হবে। আয়ারল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করেছে, বিশেষ করে হ্যারি ট্যাক্টর যেভাবে ব্যাটিং করেছে তা অসাধারণ ছিল। ও আমাদের প্রধান বোলারদের বিরুদ্ধে রান করেছে”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...