ব্যাটারদের এমন বিপর্যয়ের পরেও কঠিন জবাব দিল বোর্ড সভাপতি পাপন
টিম টাইগার টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পাওয়ার ২২ বছর পরেও এখনো টেস্ট ক্রিকেটে ধারাবাহিক হতে পারেনি। এমনকি শততম টেস্ট ম্যাচে হারের সামনে দাঁড়িয়ে রয়েছে টাইগাররা। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন অন্য দলগুলোর থেকে একদম খারাপ অবস্থানে নেই বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের সংস্কৃতি বুঝতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি পাপন। এমনকি এই সময়ে তিনি ভারতের টেস্ট ক্রিকেট ইতিহাস টেনে আনেন। গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন ভারতের ২৬ বছর লেগেছে টেস্ট ক্রিকেট জিততে। তাই আরো ধৈর্য ধরতে বলেছেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন,
“আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে এখনো টেস্ট। এ ছাড়াও টি-টোয়েন্টিতেও আমরা এখনো ভালো করতে পারিনি। তবে একটা জিনিস ঠিক, অনেক দেশ যারা নাকি এখন অনেক অনেক ভালো করছে টেস্টে, তাদের ইতিহাস যদি দেখেন ২০-২২ বছরে তাদের পারফরম্যান্সও ভালো ছিল না। সংস্কৃতি গড়ে উঠতে সময় লাগবে। প্রায় ২৬ বছর লেগে গেছে ভারতের প্রথম ম্যাচ জিততে ( ২০ বছর)। এতো অস্থির হলে হবে না। ধৈর্য ধরতে হবে।’
সঙ্গে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের কথাও তুলে ধরেন বোর্ড সভাপতি,”বিশ্ব চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, তারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর ৮ সিরিজে ২টা জিতেছে, টেস্ট ম্যাচ দুটা জিতে ড্র করেছে। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও তো পারছে না। তাই বলে কি খারাপ হয়ে গেছে। এত হতাশ হওয়ার কিছু নেই।”
আশাহত না হয়ে আরো ধৈর্য ধরার পক্ষে নাজমুল হাসান, “আমাকে যদি ২২ বছরের কথা বলেন…আমরা দেশের মাটিতে জেতা শুরু করেছি। তাই বলে সবগুলো যে জিতে যাব তা না। আমরা কয়েকটা টেস্ট ম্যাচ জিতেছি বড় দলের সঙ্গে, এটা আমাদের উন্নতি। বিদেশে যেয়ে যে আমরা জিততে যে পারি, সেটার একটা আভাস পেয়েছি। তাই বলে টেস্টে যে আমরা একটা ভালো দল হয়ে গেছি সেটা প্রশ্নেই উঠেনা। আমাদের বিশ্বাস রাখতে হবে।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
